বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সরকারি তিতুমীর কলেজে যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালিত


ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে তিতুমীর কলেজের সকল কর্মসূচি শুরু হয়।



সকাল ৭টায় প্রভাত ফেরি ও সকল ডিপার্টমেন্ট এর পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯ টায় কলেজটির শহীদ বরকত মিলনায়তনে ভাষা দিবসের বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। 


তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, আজকে বাংলা ইতিহাসের জন্য বাঙালি জাতির জন্য গৌরবের দিন ও গর্বের দিন। কেননা বাংলাদেশ একমাত্র দেশ এবং আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি । আমি একজন বাঙালি হিসেবে আজকে গর্ববোধ করছি। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে যারা রক্ত দিয়েছেন আত্নত্যাগ করেছেন, আমি সেই ভাষা শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আন্তরিক শ্রদ্ধ্যা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় ছিলেন।


তিনি আরও বলেন,দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়, তাই দাম দিয়ে যে ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হয়েছে দাম দিয়ে যে দেশকে স্বাধীনতা দিতে হয়েছে সে ভাষাকে অমর্যদা করার অধিকার কারো নেই।


এসময় তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান সহ তিতুমীর কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ এবং শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল উপস্থিত ছিলেন। 


এছাড়াও কলেজটির বিভিন্ন সহ-শিক্ষামূলক সংগঠন ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের স্মরণ বাদ জোহর তিতুমীর কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় শাখা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৬ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে