বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিতুমীর কলেজ শিক্ষার্থীর

নিহত তামিম হোসেন

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তামিম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এ সময় নিহত তামিমের বন্ধু মিকদাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।



তিতুমীর কলেজের শিক্ষার্থী সোহাগ মাহমুদ জানান, সরকারি তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তামিম হোসেন ব্যাক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তামিম ব্যক্তিগত কাজের জন্য তার বন্ধু মিকদাদকে নিয়ে মোটর সাইকেলে খিলক্ষেত গিয়েছিলেন। ফেরার পথে কুড়িল ফ্লাইওভারে নামার সময় ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।



তামিমের বড় ভাই তাওসিফ মাইমুন দেশ রূপান্তর পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।



সহপাঠী ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৯টায় ব্যাক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন তামিম ও তার বন্ধু মিকদাদ। কুড়িল ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা। এ সময় তামিমকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মিকদাদ ছিটকে পড়ে আহত হন। এ সময় তার পায়ের কয়েকটি হাড় ভেংগে যায়।



নিহত তামিম সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য ছিলেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন। 



Tag
আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৬ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে