শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

তিতুমীর কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

সরকারি তিতুমীর কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়। পরে সকাল ৮টায় অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম কর্তৃক কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শহিদ বরকত মিলনায়তনে অনুষ্ঠানের ২য় পর্বে সকাল ৯টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১০টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ এবং ১০টা পাঁচ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ও অভিনয়শিল্পী অধ্যাপক জিয়াউল হাসান কিসলু বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের অহংকারের মাস। আত্মপরিচয় প্রতিষ্ঠার মাস। পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীকে হারিয়ে আমরা এই মাসে বিজয় লাভ করেছিলাম। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার অগ্রযাত্রায় আমরা আছি। নিজ নিজ অবস্থান থেকে উক্ত মিশনে আত্মনিয়োগ করতে হবে।’


এ সময় তিনি তার মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগ-উদ্দীপনা সৃষ্টি করে।


এছাড়াও রচনা প্রতিযোগিতা ও দেয়ালিকা পুরস্কার বিতরনী হয় ১১টা চল্লিশ মিনিটে। সবশেষে বঙ্গবন্ধু ও সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন সম্পন্ন হয়।

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৬১৩ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে