২৯ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় শাহবাগে জাতীয় জাদুঘর এর সামনে আন্দোলন করে বাংলাদেশের আদিবাসী ছাত্র ও যুব সংগঠনসমূহ।পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায় সমাধানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি।আগামী ২ ডিসেম্বর ২০২৩ তারিখে ঐতিহাসিক সেই চুক্তির ২৬ বছর পূর্ণ হতে চলেছে।
কিন্তু দীর্ঘ ২৫ বছরে চুক্তির কিছু ধারা উপধারা বাস্তবায়িত হলেও মূল বিষয়গুলো দুই তৃতীয় অংশ দ্বারা সম্পূর্ণ ও অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। তাই আজকে বাংলাদেশের আদিবাসী ছাত্র যুব সংগঠন সমূহের পক্ষ থেকে দাবিসমূহ উপস্থাপন করেছে তারা।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পাহাড় থেকে অপারেশন উত্তোরনসহ অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার। পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার। আদিবাসী নারী ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতার বিচার ও নিরাপত্তা নিশ্চিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে এই দাবি উপস্থাপন করা হয়।
৪২১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪২২ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫৩০ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৫৫১ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
৫৬০ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৬৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৬৬ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
৫৬৭ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে