ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

'শাবিপ্রবি'তে লোকপ্রশাসন সমিতির প্রথম সাধারণ সভা: গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা

মিনি অডিটোরিয়াম,শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো লোকপ্রশাসন সমিতির প্রথম সাধারণ সভা। এ সভার মূল আলোচ্য বিষয় ছিল সমিতির গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিক। তিনি তাঁর বক্তব্যে বলেন—“গঠনতন্ত্র কোনো আনুষ্ঠানিক কাগুজে নথি নয়; বরং এটি একটি সংগঠনের প্রাণ। এর মাধ্যমে একটি সমাজ বা সংগঠনে শৃঙ্খলা, স্বচ্ছতা, গণতন্ত্রচর্চা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। আমাদের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা যদি এই গঠনতন্ত্রের মাধ্যমে নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার অনুশীলন শুরু করে, তবে ভবিষ্যতে তারা দক্ষ প্রশাসক, নৈতিক নেতৃত্ব ও দেশগঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে ভবিষ্যতের সুশাসন ও গণতান্ত্রিক চেতনা বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে।”এ সময় অনুষ্ঠানে বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন—

  • অধ্যাপক আনোয়ার বেগম

  • অধ্যাপক ড. মোহাম্মদ শফিক ইসলাম

  • সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনি

  • সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা

  • সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ হাসান

  • সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দিন

  • সহকারী অধ্যাপক মোছাঃ সাবিনা ইয়াসমিন

  • প্রভাষক আব্দুল বাছিত

শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে সমিতির গঠনতন্ত্রকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগের ঐতিহ্য সমৃদ্ধ করার আহ্বান জানান।

সভায় লোকপ্রশাসন সমিতির কার্যনির্বাহী সদস্য রিপন ইসলাম (২০-২১ সেশন) তাঁর বক্তব্যে বলেন—“উপস্হিত সম্মানিত  শিক্ষক,  শিক্ষার্থী ভাই বোন এবং স্টাফ বৃন্দ আজকের এই আলোচনা সভায় সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার অন্যতম মূল বিষয় যেহুতু গঠনতন্ত্র এক্ষেত্রে বলে রাখি আমাদের লোকপ্রশাসন বিভাগ শুধু জ্ঞানচর্চার জায়গা নয়, বরং গণতন্ত্রের মূল্যবোধ ও সুশাসনের অনুশীলনের একটি ছোটোখাটো  ল্যাবরেটরি। তাই আমাদের ডিপার্টমেন্টকে আরো কার্যকর ও টেকসই করতে সমিতির গঠনতন্ত্র বাস্তবায়ন অপরিহার্য। গঠনতন্ত্র মানে শুধু বিধিবদ্ধ নিয়ম নয়—এটি গণতান্ত্রিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার হাতিয়ার। আমরা এখানে যেভাবে সমান মতামত, সাম্য, দায়িত্ববোধ ও শৃঙ্খলা চর্চা করব, সেটিই আমাদের ভবিষ্যতে একজন ভালো প্রশাসক বা সুশাসনের ধারক হওয়ার প্রস্তুতি।আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে, আমরা সবাই জানি, বর্তমান চাঁদার পরিমাণ,যা দিয়ে আমাদের বড় কোনো কার্যক্রম চালানো সম্ভব হয় না। অথচ যদি আমরা সামান্য চাঁদা বাড়াতে পারি, তাহলে সেই অর্থ দিয়ে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে—যা প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বিশাল অবদান রাখবে।যদি আমরা আজ গঠনতন্ত্র ও সমিতিকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র আর ভালো প্রশাসনের চর্চা করি, তবে এই বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, নৈতিক নেতৃত্ব গড়ার ক্ষেত্রেও সবার জন্য রোল মডেল হয়ে থাকবে।”


গঠনতন্ত্র প্রণয়নে যাঁরা অবদান রেখেছেন, সভায় তাঁদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁরা হলেন—

  • মোঃ হাবিবুর রহমান (২০১৮-১৯ সেশন)

  • শাহ নাইম রাব্বী (২০১৯-২০ সেশন)

  • হাবিবুর রহমান আসিফ (২০১৯-২০ সেশন)

  • রিপন ইসলাম (২০২০-২১ সেশন)

  • আবদুল্লাহ আস ছাদিক ইফতি (২০২০-২১ সেশন)

  • মুবতাসীম সারওয়ার (২০২১-২২ সেশন)

  • তানজীবুর রহমান শিবলু (২০২১-২২ সেশন)

  • সৈয়দ খায়রুল হাসান রাতুল (২০২২-২৩ সেশন)

  • জাসিয়া সাফফাত বিনতে আনোয়ার (২০২২-২৩ সেশন)

  • রুবাইয়া হক হৃদিকা (২০২৩-২৪ সেশন)

  • মোঃ এহছানুল হক মিলন (২০২৩-২৪ সেশন)


উপদেষ্টামন্ডলী

  • ড. মোঃ আশরাফ সিদ্দীকি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লোকপ্রশাসন বিভাগ

  • চৌধুরী আব্দুল্লাহ আল হোসেইনী, সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ

  • আব্দুল বাছিত, প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ

বিশেষ কৃতজ্ঞতা

  • মিলন মাহমুদ (২০১৭-১৮ সেশন)

  • বেনজির আহমেদ নাহিদ (২০১৮-১৯ সেশন)

  •  এবং অন্যান্য সদস্যগন।

সভায় আলোচনায় উঠে আসে যে, গঠনতন্ত্র কোনো সংগঠনের নীতি, আদর্শ ও কাজের কাঠামোকে শক্ত ভিত্তি প্রদান করে। এর মাধ্যমে সমিতি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। একই সঙ্গে এটি হবে ছাত্রসমাজে গণতান্ত্রিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণক্ষেত্র।

দিনব্যাপী এই সভা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে। আলোচনা, মতবিনিময় ও গঠনমূলক পরামর্শে ভরপুর এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আশা প্রকাশ করা হয় যে, সমিতির কার্যক্রম বিভাগের ঐক্য, অগ্রগতি ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করবে।


আরও খবর