|
Date: 2025-08-17 21:09:27 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো লোকপ্রশাসন সমিতির প্রথম সাধারণ সভা। এ সভার মূল আলোচ্য বিষয় ছিল সমিতির গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া।
অধ্যাপক আনোয়ার বেগম
অধ্যাপক ড. মোহাম্মদ শফিক ইসলাম
সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনি
সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা
সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ হাসান
সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দিন
সহকারী অধ্যাপক মোছাঃ সাবিনা ইয়াসমিন
প্রভাষক আব্দুল বাছিত
শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে সমিতির গঠনতন্ত্রকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগের ঐতিহ্য সমৃদ্ধ করার আহ্বান জানান।
সভায় লোকপ্রশাসন সমিতির কার্যনির্বাহী সদস্য রিপন ইসলাম (২০-২১ সেশন) তাঁর বক্তব্যে বলেন—“উপস্হিত সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ভাই বোন এবং স্টাফ বৃন্দ আজকের এই আলোচনা সভায় সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার অন্যতম মূল বিষয় যেহুতু গঠনতন্ত্র এক্ষেত্রে বলে রাখি আমাদের লোকপ্রশাসন বিভাগ শুধু জ্ঞানচর্চার জায়গা নয়, বরং গণতন্ত্রের মূল্যবোধ ও সুশাসনের অনুশীলনের একটি ছোটোখাটো ল্যাবরেটরি। তাই আমাদের ডিপার্টমেন্টকে আরো কার্যকর ও টেকসই করতে সমিতির গঠনতন্ত্র বাস্তবায়ন অপরিহার্য। গঠনতন্ত্র মানে শুধু বিধিবদ্ধ নিয়ম নয়—এটি গণতান্ত্রিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার হাতিয়ার। আমরা এখানে যেভাবে সমান মতামত, সাম্য, দায়িত্ববোধ ও শৃঙ্খলা চর্চা করব, সেটিই আমাদের ভবিষ্যতে একজন ভালো প্রশাসক বা সুশাসনের ধারক হওয়ার প্রস্তুতি।আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে, আমরা সবাই জানি, বর্তমান চাঁদার পরিমাণ,যা দিয়ে আমাদের বড় কোনো কার্যক্রম চালানো সম্ভব হয় না। অথচ যদি আমরা সামান্য চাঁদা বাড়াতে পারি, তাহলে সেই অর্থ দিয়ে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে—যা প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বিশাল অবদান রাখবে।যদি আমরা আজ গঠনতন্ত্র ও সমিতিকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র আর ভালো প্রশাসনের চর্চা করি, তবে এই বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, নৈতিক নেতৃত্ব গড়ার ক্ষেত্রেও সবার জন্য রোল মডেল হয়ে থাকবে।”
গঠনতন্ত্র প্রণয়নে যাঁরা অবদান রেখেছেন, সভায় তাঁদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁরা হলেন—
উপদেষ্টামন্ডলী
সভায় আলোচনায় উঠে আসে যে, গঠনতন্ত্র কোনো সংগঠনের নীতি, আদর্শ ও কাজের কাঠামোকে শক্ত ভিত্তি প্রদান করে। এর মাধ্যমে সমিতি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। একই সঙ্গে এটি হবে ছাত্রসমাজে গণতান্ত্রিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণক্ষেত্র।
দিনব্যাপী এই সভা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে। আলোচনা, মতবিনিময় ও গঠনমূলক পরামর্শে ভরপুর এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আশা প্রকাশ করা হয় যে, সমিতির কার্যক্রম বিভাগের ঐক্য, অগ্রগতি ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করবে।
© Deshchitro 2024