ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শাবিপ্রবির আঞ্চলিক ছাত্র সংগঠন সিরাজগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কতৃক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রথম বারের মতো মেধাবৃত্তি ও সন্মনানা প্রদান পুরষ্কার অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. মো. মনিরুল ইসলাম, আইপিই বিভাগের প্রভাষক, এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাওসার আলী। গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি জুয়েল রানা। পিএমই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ফাহিম ফয়সাল।  অ্যাসোসিয়েশনের ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাকিব হাসান, চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি হৃদয় কুমার পার্থ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি রিদিকা রিওনা। বর্তমান কমিটির সভাপতি আলিউল আজম সরকার, সাধারণ সম্পাদক রাজু ইসলাম।  অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করেন মালিহা , স্বপন এবং সাবিত।  

পরে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন উপদেশমূলক কথা বলেন। অতঃপর শাবিপ্রবির বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর