পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শরীয়তপুর জেলা সমিতি,রাজশাহী এর নতুন সভাপতি সজিব, সাধারণ সম্পাদক কাওসার

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী এর আগামী এক বছর (২০২২-২০২৩) জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ ই ডিসেম্বর) বিগত কমিটির সভাপতি মাহফুজ ঢালী এবং সাধারণ সম্পাদক মো: রাসেল মিয়া নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।সভাপতি হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজিব ও সাধারণ সম্পাদক হিসেবে ফাইনান্স বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কাওসার মিয়ার  নাম ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করবে।

২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ রোজ শনিবার পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজিবের পাশাপাশি সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. রাসেল মিয়া, সাজ্জাদ আহমেদ সালাউদ্দিন, শানজিদা রহমান স্বর্ণা।

সাধারণ সম্পাদক হয়েছেন ফাইনান্স বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কাওসার মিয়া এবং যুগ্মসাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, মো. হাসিবুল হাসান, আবু হানিফ। সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও স্বপ্নীল সোহাগ।

এছাড়াও জনসংযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রোহান, অর্থ বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ নাবিল, উপ অর্থ বিষয়ক সম্পাদক ইশরাত জাহান সুমাইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ অদিঘ, উপ দপ্তর সম্পাদক লামিয়া আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজজামান আকাশ, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিয়াম আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সজিব হোসেন, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, ছাএ বিষয়ক সম্পাদক মো.লিমন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, গ্রন্থাগার ও পাঠচক্র সম্পাদক মরিয়ম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশি মনি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল।

এর বাইরে কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ওমর নিলয়, সুমাইয়া আক্তার,লায়লা আক্তার রাখি,শাহ আলম,মো. সোহাগ।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান সজিব বলেন, আমি শুধুমাত্র একজন সাধারণ সদস্য হিসেবে আজীবন শরীয়তপুর জেলা সমিতির সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই, জেলার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই।

সাধারণ সম্পাদক মো: কাওসার মিয়া বলেন, শরীয়তপুর জেলার একজন সন্তান হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই অগ্রজদের দেখানো পথে আর অনুজদের সঙ্গে নিয়ে।

নতুন কমিটির সার্বিক মঙ্গল কামনা করে জেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: সুমন হোসেন বলেন, আমি চাই বিপদে আপদে আমার জেলার ছোট ভাই-বোনদের পাশে দাঁড়াক জেলা সমিতি। আমি আমার জায়গা থেকে ওদের সহায়তা করবো। ওদের জন্য শুভকামনা থাকলো।

শরীয়তপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান। শরীয়তপুর জেলা সমিতির সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এর সিনিয়র কর্মকর্তা জনাব আখতারুজ্জামান আক্তার হোসেন। 


আরও খবর