‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাবি ট্যুরিস্ট ক্লাবের নেতৃত্বে জিহাদ-মারুফ

ছবি- জিহাদ আহম্মেদ, মারুফ হোসেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাব (আরইউটিসি)-এর ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রাজশাহীর কাজলায় অবস্থিত ডিউকস রেস্টুরেন্টে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: আসাদুজ্জামান শাফিন, সহ-সাধারণ সম্পাদক: লিলি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক: ওলি আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: নোমায়েত ইসলাম মারুফ, দফতর সম্পাদক: জাকিরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক: মো. ইসতিয়াক,মিডিয়া ও প্রচার সম্পাদক: মো. নাঈম আপন, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক: কামরুল হাসান সায়েম, অর্থ সম্পাদক: মাসহিয়াত মেহেরু আভা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: হুমায়রা জামান রিন্তি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আশহুরা বারী রিমঝিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ফরহাদ রেজা ইমন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- নিলয় সুতরাধার, সিগমা রহমান সেনেহা, অনামিকা আলম আখি, মরিয়ম আক্তার ও নুসরাত জাহান তন্নি।

নবনির্বাচিত সভাপতি জিহাদ আহম্মেদ বলেন, ‘ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে ইতিবাচকভাবে উপস্থাপন, রক্ষণাবেক্ষণ ও সাধারণ মানুষকে পর্যটনে আগ্রহী করে তোলার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাবটি কাজ করে যাবে। সবার সহযোগিতায় আমরা আরও বহুদূর যেতে পারব বলে আশাবাদী।’

ক্লাবের উপদেষ্টা সাজু সরদার বলেন, ‘নবগঠিত কমিটির নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব ভ্রমণভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও গঠনমূলক পর্যায়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভ্রমণপ্রিয় শিক্ষার্থীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় টুরিস্ট ক্লাব গঠিত হয়। ক্লাবটি নিয়মিত ভ্রমণ আয়োজনের পাশাপাশি দেশের দর্শনীয় স্থানসমূহের পরিচিতি ও পর্যটন বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে।

আরও খবর