পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শুভ জন্মদিন ড. জান্নাত আরা হেনরী

ড. জান্নাত আরা হেনরী

প্রিয় ড. জান্নাত আরা হেনরী ম্যাম,

আপনি সিরাজগঞ্জ শহরের উন্নয়নের রুপকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির সম্মানিত চেয়ারম্যান।বাংলাদেশের শিক্ষাঙ্গনে অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে আমার কাছে আপনি পরিচিত,এছাড়া শিক্ষিকা হিসেবে অনন্য কৃতির অধিকারী ছিলেন এই সিরাজগঞ্জের বুকে সেই আশা রাখি।এছাড়াও আপনার বিপুল কর্মময় বর্ণাঢ্য জীবনে সামগ্রিকভাবে সিরাজগঞ্জ জেলা সহ বাঙালির মানস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন বলে আমি মনে করি।সে কারণে আজ আপনার জন্মদিন আমার জন্য আনন্দের।


 আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে চেয়ারম্যান হিসেবে নয় শুধু গার্ডিয়ান হিসেবেও পেয়েছি বলে।হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি আপনি আমার চোখের দেখায়। উন্নত সমৃদ্ধ সিরাজগঞ্জ গড়ার রূপকার এবং রাজনীতির উজ্জ্বলতম প্রভা,অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র,মানুষও বটে আপনি।


প্রিয় ম্যাম,


পুরো সিরাজগঞ্জবাসী আপনার মুখের দিকে চেয়ে থাকে। কারণ,আপনি শত বিপদ মাথায় নিয়ে চ্যালেঞ্জসহ এগিয়ে যান নেত্রী হিসেবে নয়- কখনো শিক্ষিকা,কখনো মানবসেবী আবার কখনোবা নিজ পরিবারের সদস্য মনে করে।এজন্য আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আপনাকে সিরাজগঞ্জ শহরের 'আশা আকাঙ্ক্ষার প্রতীক' বলে থাকে। আপনি বেঁচে থাকলে এ জেলার কাউকে কেউ কখনো দাবায়ে রাখতে পারবে না। এ আমার বিশ্বাস। এ বিশ্বাস নিয়েই আমি পথ চলি। সকালে ঘুম থেকে ওঠি।আশা রাখি এ জেলার মানুষও সূর্যাস্ত দেখে নিরাপদে ঘুমুতে যায়।


ম্যাম, আপনি পৌরাণিক ফিনিক্স পাখির মতো। এ ধরায় এসেছেন হয়তো কোন স্বপ্ন বাস্তবায়নে। মাঝে মাঝে ভাবি আপনি সেরাদের সেরা একজন নারী।জাতির পিতা আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা।জাতির কন্যা দিয়েছেন মহামুক্তির আস্বাদন। আপনি এনে দিয়েছেন এজেলার মানুষদের মাঝে স্বাধীনতা,চিন্তা-মুক্তি,দারিদ্র্যতার অভাব দূর করা সহ,পরিপূর্ণ একটি শিক্ষাব্যবস্থা। আপনার নেতৃত্বে আজ জাতি তলা বিহীন ঝুড়ি নয়।সিরাজগঞ্জ এক অপার বিস্ময়।


মহামারির চরম সংকটেও আপনি ঠিকই সচল রেখেছেন ত্রাণ দেওয়ার গতিধারা।আশা করি সিরাজগঞ্জের মানুষ বিশ্বাস করে চরম সংকটেও আপনার নেতৃত্ব থাকবে অবিচল।


আপনি আজ নেত্রীতে পরিণত হয়েছেন নিজ নেতৃত্ব গুণে। আপনার নেতৃত্ব আরো ক্ষুরধার হোক। হোক প্রজ্ঞাবান। হোক দূরদর্শী।


আপনি দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন।


শুভেচ্ছান্তে,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।



আরও খবর