নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

এইচআইবিটিতে বিশ্ব অণুজীব দিবস উদযাপন

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে "বিশ্ব অণুজীব দিবস" পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে ইন্টারন্যাশনাল অণুজীব দিবস এর সাথে সমন্বয় করে ০৪ টি ক্যাটাগরিতে পরীক্ষা এবং একটি আলোচনা সভার আয়োজন করে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট এসোসিয়েশন (MSA) সংগঠন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির সম্মানিত চেয়ারম্যান ডঃ জান্নাত আরা হেনরী তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইনিস্টিউটের সম্মানিত প্রিন্সিপাল ডঃ আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক/শিক্ষীকাবৃন্দ।


এ সময় উক্ত অনুষ্ঠানের অর্গানাইজার নাফসান বিন নাসিম প্রান্ত বলেন, ভাইরাসের মতো অণুজীবগুলো বর্তমান ও ভবিষ্যৎ পৃথিবীর জন্যে এক বড় চ্যালেঞ্জ। তাই অণুজীব গবেষণায় বিশ্বকে বেশি মনোযোগী ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। কারণ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগের জীবাণু শনাক্তকরণ, রোগের প্রতিষেধক তৈরি, অ্যান্টিবায়োটিক তৈরি, ওষুধের মাইক্রোবায়োলজিক্যাল গুণগত মান নির্ণয় ইত্যাদি বিষয়ে সাফল্য অর্জন নির্ভর করে অণুজীববিজ্ঞানে গবেষণার উৎকর্ষের উপর। তাই অণুজীব গবেষণা ও মহামারী মোকাবিলায় সুদূরপ্রসারী কার্যকর ব্যবস্থা গ্রহণই একমাত্র বিশ্ববাসীকে করোনাভাইরাস মহামারীর মতো অনাগত ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে।


উল্লেখ এই যে, উক্ত অণুজীব দিবসে প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আলোচনা সভায় উপস্থিত থেকে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করে। 

আরও খবর