পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাবিতে কলা অনুষদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিনস্ এ্যাওয়ার্ড প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদের কৃতি শিক্ষার্থীদের ২০২১ সালের ডীনস অ্যাওয়ার্ড আজ রবিবার প্রদান করা হয়। অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা এই পুরস্কার অর্জন করে। এই উপলক্ষে এদিন বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন।


কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি মোহা. আশরাফ-উজ-জামান।

এবার ডীনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন জান্নাতুন নাহার (দর্শন বিভাগ), সুবাইশতা নাঈম (ইতিহাস বিভাগ), উম্মে কুলসুম প্রসূন (ইংরেজি বিভাগ), মোসা. আইরিন খাতুন (বাংলা বিভাগ), মোসা. শ্রাবণী আক্তার ও মো. রহমত উল্লাহ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. বায়েজীদ (আরবী বিভাগ), সাব্বির হোসাইন (ইসলামিক স্টাডিজ বিভাগ), বিদিতা রায় (সংগীত বিভাগ), শাকিবুল হাসান (নাট্যকলা বিভাগ), আতকিয়া আনতারা (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), মো. মিলন ইসলাম ও প্রতীমা রাণী (সংস্কৃত বিভাগ) এবং সাদিয়া জান্নাত (উর্দু বিভাগ)। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে স্মারক ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীতে তারা দেশের উন্নয়নে অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরো বলেন, কলা অনুষদ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালের সাথে সম্পর্কিত। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, “বিদ্যার’ বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আহরণে শিক্ষা আচরণে”। শিক্ষার উদ্দেশ্যে শুধু সিজিপিএ অর্জন করা নয়। এর উদ্দেশ্যে অন্তরের অন্ধকার দূর করা। শিক্ষার্থীরা নিজেদের জীবনকে সেই সদুদ্দেশ্যে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা হবেন বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের কারিগর। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে উন্নীত করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যতম কর্মী হবেন বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য কৃতি শিক্ষার্থীদের সাফল্য প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, মেধার স্বীকৃতি অন্যদেরও মেধার প্রকাশে অনুপ্রাণিত করে। কলা অনুষদ কর্তৃপক্ষ অনুষদের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করার কাজটি করেছে। এই শিক্ষার্থীরা আগামী দিনে তাদের মেধা ও মননশীলতা দিয়ে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা উত্তরোত্তর অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অর্জিত জ্ঞানকে জাতির সামগ্রিক উন্নয়নে নিবেদিত করতেও তিনি কৃতী শিক্ষার্থীদের আহ্বান জানান।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ, প্রক্টর, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক শায়লা তাসমিন ও নাট্যকলা বিভাগের অধ্যাপক মীর মেহবুব আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরাসহ অনুষদভুক্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সাজ্জাদ হুসাইন / প্রদীপ কুমার পান্ডে 

আরও খবর