পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাবিতে প্রক্সি দিয়ে পেয়েছেন চান্স, ভর্তি হতে এসে হলেন আটক শিক্ষার্থী!

রাবিতে প্রক্সি দিয়ে পেয়েছেন চান্স, ভর্তি হতে এসে হলেন আটক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার মাধ্যমে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন আহসান হাবীব নামে এক শিক্ষার্থী। পরে ভর্তি হতে আসলে তার জালিয়াতি হাতেনাতে ধরা পড়ে।


গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভর্তি হতে এসে জালিয়াতির কথা স্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রক্সি পরীক্ষা দিতে সহায়তাকারীদের বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করা এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা। জালিয়াতিতে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা হতে পারে।


আটককৃত আহসান হাবীব রংপুরের পীরগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম এবং রেহেনা বেগম দম্পতির সন্তান। আটককৃত আহসান হাবীবের দেওয়া তথ্য অনুযায়ী, সে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে মেরিট লিস্টে জায়গা করে নিয়ে পপুলেশন সায়েন্স এ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পায়। আজ মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন এই শিক্ষার্থী। এরপর তাকে শেরে বাংলা হলে নিয়ে গিয়ে তিন লাখ টাকা দাবি করে জালিয়াতিতে সহায়তাকারী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রাঙ্গনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এসময় শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন বলেন জানান তিনি।


জালিয়াতির কথা স্বীকার করে আহসান হাবীব বলেন, 'প্রাঙ্গণের সঙ্গে ৪ লাখ টাকায় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি করিয়ে দেওয়ার চুক্তি করেছিলাম। এজন্য আগে তাকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়েছি। কিছু টাকা বাকি আছে। তাই, আজ ভর্তির পর প্রাঙ্গণ ও কিছু ছেলে মিলে আমাকে শেরে বাংলা হলে নিয়ে যান এবং তিন লাখ টাকা দাবি করেন। এসময় তারা বাড়িতে ফোন দিয়ে টাকা দেওয়ার কথা বলানোর জন্য আমাকে মারধর করেছে। জানতে চাইলে আহসান হাবীবের বাবা সাইফুল ইসলাম বলেন, প্রাঙ্গণ পরিচয় দিয়ে এক ছেলে আমার নিকট তিন লাখ টাকা দাবি করেছে। পরে জানতে পারি সে নাকি আমার ছেলেকে ভর্তি করিয়েছে।


চাঁদা দাবির ব্যাপারে জানতে প্রাঙ্গণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি তিনি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের ব্যাপারে রাজু আহমেদ বলেন, প্রাঙ্গণ ও সনেট ওই ছাত্রকে নিয়ে আমার হলে আসেন। তারা জানায়, "এই ছেলে প্রক্সি দিয়ে ভর্তি হয়েছে। এর নিকট চুক্তির টাকা পাবো। সেটা তোলা লাগবে"। তখন তারা ওই শিক্ষার্থীর বাড়িতে ফোন দিয়ে তিন লাখ টাকা দাবি করে। এখানে প্রক্সি কিংবা চাঁদা দাবির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি জানতে পারি যে, প্রাঙ্গন ও সনেটসহ কয়েকজন এক শিক্ষার্থীকে শেরে বাংলা হলে আটকে রেখেছে এবং তার কাছ থেকে টাকা দাবি করেছে। এটা জানার পরে হলের প্রভোস্টকে বলি ওই শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নিয়ে আসতে। প্রক্টর দপ্তরে আনার পরে সে প্রক্সি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার কথা স্বীকার করায় আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।


আহসান হাবীবের স্বীকারোক্তি অনুযায়ী প্রাঙ্গন, সনেট এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জালিয়াতি করে ভর্তি হওয়া আহসান হাবীব ও তার বাবা-মা আমাদের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি পরীক্ষা দিতে সহায়তা করা এবং প্রক্সি দেওয়া বাবদ অপরিশোধিত টাকা না দেওয়ায় অপহরণ করার অভিযোগ করেছে। এ বিষয়টা পুলিশ তদন্ত করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতও হতে পারে।


আরও খবর