পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

অযাচিত পোস্টারে নোটিশবোর্ডে পরিণত হয়েছে রাবির প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের চিত্র দেখলেই মনে হবে যেন একটি সাধারণ নোটিশবোর্ড।

মেস ভাড়া, বাড়ি ভাড়া, টিউশন, আবাসন বাণিজ্যের পোস্টার সহ চোখে পড়বে নানান রকমের পোস্টার আর প্রচারণা।

সম্প্রতি ২৯, ৩০ ও ৩১শে মে ২০২৩ ইং এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর এই পরীক্ষা ঘিরেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাগানো হয় নানান আবাসন সুবিধা দিয়ে লেখা পোস্টার গুলো।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ২৫শে সেপ্টেম্বরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর ঘোষণা দিলে স্থানীয় মেস মালিকদের পোষ্টারের হিড়িক পড়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বাজার জুড়ে।

এ থেকে বাদ পড়েনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও! দেখা গেছে, ফটকের উভয় পাশে একপ্রকার নোটিশবোর্ড বানিয়ে একের পর এক পোস্টার লাগানো হয়েছে।


এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিরব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে সবসময় প্রশাসনের ভূমিকা থাকে অনেক বেশি, কিন্তু প্রধান ফটকের এমন বেহাল দশা দেখে হতাশ শিক্ষার্থী ও শিক্ষকগণ।


উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তা রক্ষী আনসার বাহিনীর সদস্য দায়িত্বরত থাকলেও তাদের নজর নেই কোথাও! বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন অবাধে চলাফেরা করে অবাঞ্ছিত লোকজন! ঠিক তেমনি এসব অপকর্মও সংঘটিত হয় তাদের চোখের সামনেই! কিন্তু তাদের ভূমিকা থাকে যেন কাঠের পুতুলের মত।


এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তাদের মধ্যে একজন শিক্ষার্থী বার্তা বিচিত্রাকে জানায় "আমি অবাক হই যে প্রধান ফটকে নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কিভাবে এমন কাজ করতে পারে কেউ, তাছাড়া এগুলো নজরে আসার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে নীরব থাকে। সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে আরো সতর্ক থাকা উচিত"


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে।

আরও খবর