নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

বিশ্ব অণুজীব দিবস ২০২২ এর রেজিষ্ট্রেশন শুরু।

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সহোযোগিতায় আগামী ১৭ই সেপ্টেম্বর,২০২২ মাইক্রোবায়োলজি স্টুডেন্টস্ এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে 'বিশ্ব অণুজীব দিবস-২০২২'।

১৬৮৩ সালের ১৭ই সেপ্টেম্বর অণুজীববিজ্ঞানের জনক, অ্যান্থনি ভন লিউয়েনহুক তার নিজের বানানো মাইক্রোস্কোপের নিচে দেখা অণুজীবদের সম্পর্কে জানিয়ে লন্ডনের রয়েল সোসাইটিকে একটি চিঠি দেন। তখন তিনি এই অণুজীবদের নাম দেন অ্যানিম্যালকুল, পরবর্তীতে যাদের আমরা জানি Microorganism বা অনুজীব হিসেবে। আর তাই, তিনটি ভিন্ন সংগঠন (Federation of European Microbiological Societies (FEMS), the European Academy of Microbiology (EAM) এবং the Portuguese Society for Microbiology) সম্মিলিতভাবে এই দিনটিকেই International Microorganism Day হিসেবে বেছে নিয়েছে।

এ প্রসঙ্গে এইচ.আই.বি.টি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলেন,আমাদের চারপাশে থাকা অগণিত অণুজীব এবং আমাদের জীবনে এদের ভূমিকা সম্পর্কে জানাই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য । তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মাইক্রোবায়োলজি স্টুডেন্টস্ এসোসিয়েশন 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন' এর সাথে সমন্বয় করতে সক্ষম হয়। আগামী ১৭ই সেপ্টেম্বর হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির ক্যাম্পাসে হবে এবারের আয়োজন। আয়োজনে থাকছে-কুইজ কম্পিটিশন, আইডিয়া প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন ও কেস সলভিং।

অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে ১৬ই সেপ্টেম্বর, রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের প্রোগ্রামটি অফলাইনে হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনলাইনে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করতে হবে। https://forms.gle/fJGKs3FrPJcyYTet9

এসোসিয়েশনটি মানুষকে অণুজীব সম্পর্কে জানানোর এই প্রয়াসে প্রতি বছরই বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে থাকে।

আরও খবর