পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আরসিআরইউ’র তৃতীয় সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-01-2023 01:07:31 pm

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সহযোগী সদস্যদের নিয়ে বছরব্যাপী ‘সাপ্তাহিক সেশন’ শুরু হয়েছে। একই ধারাবাহিকতায় তৃতীয় সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী কলেজ হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে এ কার্যক্রমের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

আরসিআরইউ সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে দ্বিতীয় সেশন পরিচালনা করেন এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান ও আরসিআরইউ’র সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব। তৃতীয় দিনে সেশনের বিষয় ছিল “ভিডিও সাংবাদিকতায় হাতেখড়ি”।

এসময় প্রধান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উপদেষ্টা দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সৈয়দ আলী আহসান।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: সৈয়দ আলী আহসান বলেন, আরসিআরইউ প্রায় এক যুগ ধরে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এখান থেকে যারা চলে গেছেন তারাও ভালো মিডিয়ায় কাজ করছে। আমি ২০১৪ সাল থেকে এ সংগঠনের উপদেষ্টা হিসেবে আছি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী স্কিল ডেভেলপ হয় এমন কিছু করা উচিত শিক্ষার্থীদের। চাকরি করতে চাইলেও নিয়মিত পত্রিকা পড়তে হবে। আরসিআরইউ’র সদস্য হয়েও পড়াশোনা সমান্তরালে চালাতে হবে। এই সংগঠনের প্রতি আমাদের ভালোবাসা, শ্রম আছে এবং থাকবে। 

আয়োজন নিয়ে সাংবাদিক রাকিবুল হাসান রাজিব বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সামনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় আমরা আছি। প্রতিষ্ঠাকাল থেকে ক্রমান্নয়ে হাঁটিহাঁটি পা করে সামনে এগিয়েছে আরসিআরইউ। আমি প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানাই। এরকম আরো সেশনে থাকতে চাই।

আরসিআরইউ সভাপতি মেহেদী হাসান বলেন, ‘সাপ্তাহিক সেশন’ কর্যক্রম শুরু হয়েছে চলতি মাসের প্রথম শনিবার। আজ এই সেশনের তৃতীয় সেশন। এটি সারাবছর চলবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে বিভিন্ন প্রশিক্ষকদের মাধ্যমে এই সেশনের ব্যবস্থা করা হবে। এখান থেকেই শিক্ষার্থীরা সাংবাদিকতা বিষয়ে সুস্পষ্ট ধারণা নিয়ে নিজেদের দক্ষ সংবাদ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলবে। 

এসময় অনুষ্ঠানে আরসিআরইউ প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দূর্জয়, দপ্তর সম্পাদক সুজন হোসেন, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সৌরভ ইসলামসহ সহযোগী সদস্যবৃন্দ।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে