‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

"প্লাস্টিক দিন পরিবেশ বান্ধব গাছ নিন" রাজশাহী কলেজে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

"যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে" পরিবেশবাদী যুব-সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে "প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন" প্রতীকী স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষ রোপণে উৎসাহ প্রদানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ।

এসময় রাবেয়া খাতুন বলেন, প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন" মূলত একটি প্রতীকী স্লোগান হিসেবে ব্যবহার করে সবার মাঝে প্লাস্টিকের ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় শিক্ষার্থী মাঝে প্লাস্টিক বোতলের বিপরীতে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ আমরা বিতরণ করেছি। এছাড়াও তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে ভবিষ্যতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য কর্মসূচির আওতায় ৩০০টি বিভিন্ন পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়। এর মধ্যে অর্জুন, পলাশ ফুল, বিদেশি শিমুল গাছ, শিউলি ফুল, কাঞ্চন ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আয়োজনের শুরু থেকেই তারা উৎসাহের সাথে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ নিতে ভিড় জমিয়েছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ গ্রহণ করেছেন।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে