পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে  রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের (আবির) নেতৃত্বে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ৫ই আগস্টের পর কখনো কল্পনা করতে পারেনি জুলাই শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আছিয়া মতো শিশু ধর্ষণের শিকার হবে। আমাদের সমাজ ব্যবস্থা ৫ আগস্টের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে পারছে না।’


তিনি বলেন, বর্তমান রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই অভ্যুত্থানের পরেও রাষ্ট্র কি অতীতের পচে-গলে যাওয়া সিস্টেমেই থাকবে নাকি দেশের মানুষ যে কারণে যে কারণে রক্ত দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে।


মো. আমানুল্লাহ আমান আরও বলেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার যদি দেশের অবস্থা স্বাভাবিক করতে না পারে, তাহলে দেশের মানুষ স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছিল আপনাদের বিরুদ্ধে নামতেও সময় লাগবে না।’


এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানান। বর্তমানে নারীদের ওপর যেভাবে নিপিড়ন বৃদ্ধি পেয়েছে তা প্রতিরোধে আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানান। ধর্ষণকের শাস্তি একমাত্র ফাঁসি নিশ্চিতের দাবি জানান। 


মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রাশিকুজ্জামান প্রিতমসহ অন্য নেতারা।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে