পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মুড়ি মাখায় জিলাপি: পক্ষে না বিপক্ষে?

বাংলার খাবার সংস্কৃতি চিরকালই বৈচিত্র্যময়। ভাত-মাছের ঐতিহ্যগত স্বাদ থেকে শুরু করে চটপটি-ফুচকা কিংবা ফাস্ট ফুডের আধুনিক ঢেউ, সবই জায়গা করে নিয়েছে আমাদের খাদ্যতালিকায়। তবে সম্প্রতি এক নতুন খাদ্য সংমিশ্রণ নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড় "মুড়ি মাখায় জিলাপি"।


একদল বলছেন, এটি নতুন স্বাদের এক দুর্দান্ত সংযোজন, যেখানে মিষ্টি ও ঝালের অনন্য সমন্বয় পাওয়া যায়। আরেক দল একে দেখছেন রুচির বিপর্যয় হিসেবে, যারা মনে করেন, মুড়ির লবণাক্ততা আর জিলাপির তীব্র মিষ্টি স্বাদ একসঙ্গে যায় না।


খাবারের নতুন সংমিশ্রণের পেছনে মূলত দু'টি কারণ কাজ করে, প্রয়োজন এবং কৌতূহল। কোনো নতুন আইডিয়া যদি স্বাদে ভালো লাগে, তাহলে তা ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে যায়। আমাদের দেশে মুড়ি মাখার প্রচলন বহু পুরোনো। মুড়ির সঙ্গে চপ, বেগুনি, ডালপুরি, সস, এমনকি টক-মিষ্টি চাটনি মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু জিলাপির মতো খাঁটি মিষ্টির সঙ্গে মুড়ির সংযোগ বেশ অবাক করার মতো।


যাঁরা এটি খেয়েছেন, তাঁদের মতামত বিভিন্ন রকম। রাজশাহীর সাহেববাজারে ইফতার কিনতে আসা আরিফুল ইসলাম মনে করেন, জিলাপির মিষ্টতা এবং মুড়ির হালকা নোনতা স্বাদ একসঙ্গে খেলে চমৎকার কনট্রাস্ট তৈরি হয়, যা খাবারকে আরও উপভোগ্য করে তোলে। জিলাপির নরম ও রসালো ভাবের সঙ্গে মুড়ির মচমচে স্বাদ আলাদা এক অনুভূতি এনে দেয়। সামান্য কাঁচা মরিচ যোগ করলে স্বাদ আরও জমে ওঠে।


ইসরাত নামে আরেকজন বলেন, চটপটির সঙ্গে মিষ্টি চাটনি যেমন জনপ্রিয়, তেমনি মুড়ির সঙ্গে জিলাপিও খাওয়া যেতে পারে। তাহলে আমি কেন মুড়িতে জিলাপি মেশাতে পারব না? এটাকে বলে স্বাদের নতুনত্ব। যারা মুড়ি মাখায় জিলাপি অপছন্দ করে তারা প্রকৃত স্বাদ কী সেটাই জানে না 


এতক্ষণ তো জিলাপি প্রেমীদের কথা বললাম। এবার ভিন্নমতের কথাও শুনি। যদিও অনেকেই এটিকে ব্যতিক্রমী স্বাদ হিসেবে গ্রহণ করছেন, তবে কিছু মানুষ এর বিরুদ্ধে সাফ কথা বলছেন, উঠেছে স্বাস্থ্যগত আপত্তিও


এস আলি দুর্জয় বলেন, ছোলা ও মুড়ি আলাদা আলাদা বা একসঙ্গে খেলে বেশ উপকার; কিন্তু ছোলা–মুড়ির সঙ্গে জিলাপি ও বিভিন্ন রকমের তেলে ভাজা চপ মেশানো খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। মুখরোচক হলেও ঝাল খাবারের সঙ্গে মিষ্টি জিলাপি খেলে অ্যাসিডিটিসহ নানা ধরনের সমস্যা হতে পারে।


ফারিশতা ইকবাল আনহা বলেন, মিষ্টির সঙ্গে ঝাল-নোনতা মুড়ির স্বাদ বিরোধিতা করে, জিলাপির চিনি ও মুড়ির স্বাদ একসঙ্গে খাপ খায় না, বরং  সংমিশ্রণ মুখের স্বাদ নষ্ট করে। 


এ প্রসঙ্গে জিলাপি ব্যবসায়ী আজিজা জানান, গ্রামে অনেকে ছোটবেলায় জিলাপি ভেঙে মুড়ির সঙ্গে মিশিয়ে খেতেন। এখন শহরেও এটি জনপ্রিয় হচ্ছে। তাঁর মতে, নতুন নতুন খাবারের আইডিয়া না আসলে স্বাদের বৈচিত্র্য বাড়বে কীভাবে?


মুড়ি মাখায় জিলাপি বিতর্কের একক কোনো সমাধান নেই। খাবারের ব্যাপারে রুচি একেকজনের একেক রকম হয়। কেউ যদি নতুন স্বাদ উপভোগ করতে চান, তবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আর যদি মনে হয়, এটি আপনার জন্য নয়, তাহলে পাশ কাটিয়ে যান। তবে একবার না খেয়ে একে বাতিল করে দেওয়া কী ঠিক হবে? সেটাই আসল প্রশ্ন! তাহলে আপনি কোন দলে পক্ষে, নাকি বিপক্ষে?

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে