পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর রাজশাহী কলেজ ছাত্রদল-শিবির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় রাজশাহী কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফর্ম জমা দেওয়ার বিষয়ে হেল্প ডেস্ক সহায়তা কেন্দ্র বসিয়ে পরীক্ষার্থীদের সহায়তা দিয়ে যাচ্ছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবির। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা।


রাজশাহী কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুটি সংগঠনই হেল্প ডেস্ক বসিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগ্রহের সাথে হেল্প ডেস্ক গুলো থেকে বিভিন্ন বিষয়ে সহায়তা নিচ্ছেন। সংগঠন দুটির পক্ষ থেকে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।


ভর্তি ফর্ম জমা দিতে আসা শিক্ষার্থী দোহা বলেন, এমন উদ্যোগ ফর্ম জমা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তি থেকে মুক্তি দানে সহায়ক। হেল্প ডেস্ক থেকে একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ভর্তি ফর্ম জমা দেওয়ার সর্বিক বিষয়ে সহায়তা নিতে পারছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।


ভর্তিচ্ছুক আরেকজন শিক্ষার্থী আফরিন জান্নাত বলেন, নতুন পরিবেশে এসে শিক্ষার্থী বান্ধব এমন উদ্যোগ আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই অনেক আন্তরিক এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম জমা দেওয়ার বিষয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।


ভর্তি ফর্ম জমা দেওয়া শেষে মো: ফয়সাল আহমেদ বলেন, এমন উদ্যোগে দূর থেকে আসা শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এছাড়াও এমন উদ্যোগ রাজশাহী কলেজের জন্য সুনাম বয়ে আনবে।


এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, এ বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ হবে। দূরদুরান্ত থেকে রাজশাহী কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফর্ম জমা দিতে আসা শিক্ষার্থীদের যাতে কোন বিড়ম্বনার শিকার হতে না হয় সেই দিক বিবেচনায় আমাদের এই উদ্যোগ। আমরা মূলত হেল্প ডেস্কে ফর্ম জমা দেওয়ার পূর্বে ফর্মগুলো সিরিয়াল অনুযায়ী সাজানো, স্বাক্ষর দেওয়া, পিনআপসহ বিভিন্ন তথ্য দিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করছি। আমাদের এই উদ্যোগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনেক খুশি এবং আমাদের এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মূলত সাধারণত শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র বান্ধব বিভিন্ন কার্যক্রম সর্বদা পরিচালনা করে থাকে। আগামীতে সেই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে।


ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা প্রদানের বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, এই সহায়তা কার্যক্রমটি মূলত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখারা উদ্যোগে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে আমরা রাজশাহী কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম জমা দেওয়ার বিষয়ে সার্বিক সহায়তা সেবা দিয়ে যাচ্ছি যাতে করে ভর্তিচ্ছুক কোন শিক্ষার্থী ভোগান্তির শিকার না হয়। ভর্তিচ্ছুক সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই কার্যক্রম ভালোবাসার সাথে গ্রহণ করেছে এবং সবাই অনেক খুশি।


তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মূলত ছাত্র বান্ধব, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে চাই, যার আওতায় এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা।


আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে