পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজে শিক্ষার্থী সিরাজকে বাঁচাতে এগিয়ে আসুন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-10-2023 04:34:27 am

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম সিরাজ। বাড়ি রাজশাহীর কাটাখালিতে । মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া ছেলেটি দৌড়ে বেড়িয়েছেন মানুষের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য। পাশে থেকেছেন সামর্থের মধ্যে সব ধরনের সামজিক কার্যক্রমে।

পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, বসুন্ধরা শুভসংঘসহ কলেজর প্রায় সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল সিরাজ। অনেকগুলো সংগঠন প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে সিরাজের হাত ধরেই।

কত কত মানুষের জন্য কত কত কাজ! বন্যার ত্রাণ, শীতে দুস্থ মানুষের কাপড়, অসুস্থ-দুস্থ-অসহায় মানুষের জন্য টাকা সংগ্রহ সবই করেছে অভিযোগহীনভাবে, একান্ত নিজের কাজ মনে করে।

পড়াশোনা শেষে ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকুরিও জুটেছিল তার। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই ছেলেটিই সবার সাহায্যপ্রার্থী। কী সকরুণ প্রকৃতির মনোভাব! সিরাজ আজ মরণব্যাধী ব্রেইন টিউমারে আক্রান্ত। প্রতিবেশী দেশ ভারতে  চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে ৭বার অস্ত্রোপচারের পর টিউমার অপসারণ করা সম্ভব হলেও দিতে হবে কেমো ৷ তবে গত দুইবছরে দেশ বিদেশ চিকিৎসা ব্যয়ভারে তার পরিবার ক্লান্ত। অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় থমকে গেছে । দ্রুত চিকিৎসার জন্য এখন  অঢেল অর্থের প্রয়োজন।

সিরাজ মানুষের জন্য কাজ করেছে, কলেজের জন্য কাজ করেছে। তবে এখন সময় এসেছে সিরাজের পাশে দাঁড়ানোর। অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত না হোক, কুসুমিত প্রাণ বেঁচে থাক! সুস্থ হয়ে আবার মানুষের জন্য কাজ করুক সিরাজ । পৃথিবীর সকল বাংলাভাষীর কাছে সনির্বন্ধ অনুরোধ, সিরাজকে বাঁচাতে এগিয়ে আসুন! আপনার অংশগ্রহণে বেঁচে যেতে পারে এক সম্ভাবনাময় তরুণ প্রাণ।

সিরাজকে আর্থিক সহযোগিতার করতে নিচের মাধ্যমগুলোতে টাকা পাঠাতে বলা হয়েছে। বিকাশ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ), রকেট- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ),নগদ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ)।


আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে