পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘ছিনতাইকারীর’ কবলে পড়ে আইসিইউতে থাকা রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-10-2023 06:38:24 am

রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় গত ১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজে শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) মারা গেছেন। আজ (০৩ অক্টোবর ) মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহিত নিশাদ আকরামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, নিশাদ বন্ধুর উপকার কার জন্য বন্ধুকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ছিল। গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে ভোর ৫টায় মেসে ফিরছিলো ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে । ছিনতাইকারীরা তার মাথা ফাটায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এর পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৬ দিন আইসিই’তে থাকার পরে চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়।

অধ্যক্ষ আরও বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক হৃদয়দাহী ও আমাদের জন্য কষ্টের। এ ধরনের ঘটনা যেন আমাদের শান্তির শহর রাজশাহীতে আর না ঘটে। লক্ষাধিক শিক্ষার্থীর যেখানে বসবাস, রাত-বিরাতে কোচিং প্রাইভেটের জন্য চলাফেরা করে। তারা যে এ ধরনের ঘটনার শিকার আর না হয়। আমি অবিভাবক হিসেবে ও রাজশাহী কলেজ এমন মেধাবী শিক্ষার্থী হারিয়ে খুবই শোকাহত। তার বাবা-মার জন্য যেমন বেদনাদায়ক আমাদের জন্য তেমন বেদনাদায়ক। রাজশাহী কলেজের পক্ষ থেকে আমারা অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানাই ।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ‘হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছিল, সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে। হামলা ও ছিনতাইয়ের মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে