পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নানা আয়জনে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রোটেকনোলজী ডিসিপ্লিনের রজত জয়ন্তী উদযাপিত।


খুবি উপাচার্য বলেন, কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সমাজের পরিবর্তনের সাথে আমাদের পরিবর্তন হতে হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরও সেভাবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সকলের পারস্পারিক সহযোগিতায় তা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্যে চাকরি হওয়া উচিত নয়। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ করে কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন।

আজ ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি-২০২৩’ নামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাইরা দেশ ও বিদেশের নানা প্রতিষ্ঠান ও সংস্থায় সুনামের সাথে কাজ করছেন। এতে তাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। তাদের সুনামে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন তথা খুলনা বিশ্ববিদ্যালয় গর্ববোধ করছে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যে অধিক বরাদ্দ পাওয়া গেছে তার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য জোর দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে সার্বিক বাজেট বরাদ্দও অতীতের তুলনায় অনেক বেড়েছে।

উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক। যার কারণে করোনা মহামারীসহ বৈশ্বিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি সঠিক অবস্থানে রয়েছে। কৃষির গবেষণা এবং গবেষণা ফলের কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে। এজন্য দেশের কৃষক সমাজ ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশপ্রেমিক দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। খুলনা বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় ২৯টি ডিসিপ্লিনেরই বিশ্বমানের ওবিই কারিকুলা প্রণীত হয়েছে। যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে দৃষ্টান্ত।

অনুষ্ঠানে উপাচার্য এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে এবছর থেকে চালু হওয়া স্কলারশিপের জন্য মনোনীত চারজন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের অভিনন্দন জানান। একই সাথে এমন উদ্যোগ গ্রহণ ও রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে স্মৃতিচারণ করেন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় রজতজয়ন্তী উপলক্ষ্যে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। পরে তাঁর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- স্পোর্টস, নতুন কমিটি গঠন, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে