পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুবিসাস আয়োজিত পেশাগত দক্ষতা ও ক্যরিয়ার বিষয়ক প্রশিক্ষণ

খুুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সমাজের অনেক সাংবাদিক আছেন, যাদের বিষয়ভিত্তিক প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও বাস্তবতার আলোকে তারা এতটাই সমৃদ্ধ হয়েছেন যে, তাদের নিয়ে সমাজ গর্বিত। সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন।

আজ ০২ মার্চ (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) আয়োজিত ‘পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক’ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি একাডেমিক প্রতিষ্ঠানই ইন্ডাস্ট্রি। এখান থেকে প্রতিবছর দক্ষ জনশক্তি শিক্ষালাভ করে বের হয়। স্ব স্ব পেশায় নিয়োজিত হয়ে তারা দেশ ও জাতির উন্নয়নে অংশ নেন। পেশাগত জীবনে তারা যদি সঠিক কর্মস্থল না পান এবং কর্মস্থলে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে না পারেন, তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা বলতে কিছু থাকে না। তাই উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টারদের সাংবাদিকতায় ভবিষ্যৎ গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয় বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। তাই শিক্ষার্থীদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যাতে তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এবং সমাজ তাতে উপকৃত হয়।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, সাংবাদিকদের লেখনির একটা সুদৃঢ় প্রসারী ইমপ্যাক্ট রয়েছে। পজিটিভ ইমপ্যাক্ট যেমন মানুষের জীবনমান উন্নয়ন করে, তেমনি নেগেটিভ ইমপ্যাক্ট একটি জীবনকে ওলট-পালট করে দিতে পারে। তাই সাংবাদিকদের নিয়ম-নীতি মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার তুলে ধরা উচিত।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসীম নিবিড় ‘সাংবাদিকতায় নৈতিকতা ও আচরণবিধি’, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাবেক ভারপ্রাপ্ত মাল্টিমিডিয়া হেড সুলাইমান নিলয় ‘ক্যাম্পাসে স্বপ্নের রিপোর্টিং: প্রস্তুতি ও বাস্তবায়ন’ এবং নূরা হেলথ বাংলাদেশ এর হেলথ কমিউনিকেশন লিড ওয়াহিদা জামান সিথি ‘প্রফেশনাল সিভি রাইটিং’ বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। 

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবিসাস সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। এ প্রশিক্ষণে সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে