পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদুতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। 

সকালে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরা হয়। সভায় উপ-উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবরেশনে আগ্রহী। খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, চারুকলা, সমাজিক বিজ্ঞানসহ নানা ধরনের সাবজেক্ট চালু থাকায় এখানে শিক্ষা ও গবেষণার পরিবেশ বৈচিত্রময়। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশংসা করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এ সকল বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনের ব্যাপারে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, দি অফিস অব ইন্টরন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। বক্তারা বলেন, ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহী। বিশেষ করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্টুডেন্ট/স্টাফ এক্সচেঞ্জ নিয়ে কাজ করার নানা সুযোগ রয়েছে। এর পাশাপাশি ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণে নতুন হল নির্মাণসহ ইরানের অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে খুলনা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যেতে চায়।

এ সময় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই ইরান পাশে ছিল। বিশেষ করে ইরানের কালচারাল সেন্টারের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করা হয়। কিন্তু পরবর্তীতে নানা কারণে সহযোগিতা বন্ধ হয়ে যায়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান প্রশংসনীয়। ইরানের বিশ্ববিদ্যালয়গুলো এ বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক সম্পর্কোন্নয়ন, সহযোগিতামূলক ও অর্থবহ প্রোগ্রাম করতে আগ্রহী হবে। এ বিশ্ববিদ্যালয়ের সাথে শীঘ্রই ইরানের বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন করা সম্ভব হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের পথে এগিয়ে নিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও ইরান পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত এবং তাঁর সহধর্মিনীকে ফুলের শুভেচ্ছা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় ইরানের রাষ্ট্রদূতের সহধর্মিনী, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভীসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইরানের রাষ্ট্রদূত এবং তাঁর সহধর্মিনী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে