পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুলনা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। কর্মশালাটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন। এছাড়া ফ্যাক্ট চেকিং বিষয়ে দুইটি ভিন্ন সেশন পরিচালনা করেন 'এমআরডিআই' এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী।

আয়োজনের শুরুতে সারা মনামী হোসেন বলেন, “সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করলে সমাজে কী প্রভাব ফেলবে, সে বিষয়টি বিবেচনা করা উচিত।”

কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই, এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক নীতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

কর্মশালায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের ৪০ জন শিক্ষার্থী এবং সেইভ ইউথ খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে