পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুবিতে প্রথম বারের মতো শ্যামা পূজা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। আজ ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এ পূজা উদযাপন করা হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যায় আলোর উৎসব দীপাবলিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করা হয়। রাত ৮টায় পূজার ঘটস্থাপন ও রাত ৯টায় পূজা শুরু হয়।

এর আগে সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি, এটাই আমাদের দেশের সংস্কৃতি ও বাক স্বাধীনতা। এ বিশ্ববিদ্যালয়ে সংখ্যাগুরু-সংখ্যালঘু সবাই সমান। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই যার যার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করছে। সুতরাং কেউ যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে পারে এবং উস্কানিমূলক কিছু না করতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের অনুসারীদের স্বাধীনতা রয়েছে। সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থী পায়েল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী গৌরব কুমার পাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্যামা পূজা উপলক্ষ্যে আগামীকাল ০১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে