পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওউ সাক্ষরিত

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) আজ ২৮ এপ্রিল (রবিবার) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে স্বাক্ষরিত হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তীর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। 

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন বিশ্বমানের ওবিই কারিকুলামের আওতায় এসেছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক প্রচেষ্টায় এ বছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত বিশ্বমানের। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ফ্রেমওয়ার্ক অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে এখন আমরা এগিয়ে যাচ্ছি। স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ফলে শিক্ষা-গবেষণা ও প্রকাশনায় পারস্পরিক সহযোগিতাসহ গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন আজ সর্বত্র দৃশ্যমান। বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেনের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা ও অনুদান বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বেশকিছু এমওইউ স্বাক্ষর হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও অনুদান দেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। 

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

এই এমওইউ স্বাক্ষরের ফলে বিশ্ববিদ্যালয়ের উদীয়মান গ্র্যাজুয়েটরা শিল্পক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য উপকৃত হবে। এ ছাড়াও স্বাক্ষরিত এমওইউতে একাডেমিক প্রকাশনা এবং প্রতিবেদন বিনিময়, যৌথ শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষার্থী, স্টাফ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, গবেষণা ও উন্নয়ন, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, অতিথি বক্তৃতা, অনুষদ উন্নয়ন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এর আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে