পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুবি উপাচার্য 'র সাথে বিএইউএসটি, খুলনার সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ২৯ এপ্রিল (সোমবার) বেলা ১১.৪৫ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), খুলনার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, পিএসসি। এসময় উপাচার্য তাঁকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ-খবর নেন। বিএইউএসটি, খুলনার উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে সবার আগে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। এজন্য প্রতি তিন মাস পর পর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল হওয়া বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও সময়ের চাহিদা পূরণে স্মার্ট নাগরিক গড়তে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে বিশ্বমানের ওবিই কারিকুলা অনুসরণ করে পাঠদান করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাতও বিশ্বমানের। সার্বিকভাবে আমরা একটি পরিবর্তনের ধারার মধ্য দিয়ে যাচ্ছি। 

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এবং রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার রয়েছে। যেটি এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন। তিনি একাডেমিক উন্নয়নসহ বিএইউএসটি, খুলনার বিকাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এতদাঞ্চলসহ দেশের উন্নয়নে সবিশেষ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিএইউএসটি, খুলনার উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর সৌহার্দ্য এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিএইউএসটি, খুলনার রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আব্দুল গফ্ফার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং বিএইউএসটি, খুলনার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে