‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ইবির শাহ আজিজুর রহমান হলে লাইব্রেরি-রিডিং রুমসহ নানা সুবিধার উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে রিডিং রুম, লাইব্রেরি, ক্যান্টিন, মেডিসিন কর্ণার, ইনডোর প্লেয়িং রুম ও সেলুন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইআইইআর এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, হলের হাউজ টিউটর অধ্যাপক সেলিম রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক ও হলের অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী।



হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "হলের এসব কাজের জন্য আমার ব্যক্তিগত অবদান নেই। শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের ফি'এর ১০০-১৫০টাকায় হলের শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আমি মনে করি একজন শিক্ষার্থীর হলে সুন্দরভাবে থাকা ও পড়াশোনার জন্য যেসব সুবিধার প্রয়োজন সকল সুবিধা বাস্তবায়নের পথে আমরা এগিয়েছি। এতে হলের শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত পরামর্শ ও সাপোর্ট দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  আমি মনে করি হলের সকল প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছি। পরবর্তী হল প্রভোস্টরা যারা দায়িত্বে আসবেন যথাযথ তদারকি করলেই এসব শিক্ষার্থীদের কল্যাণে আসবে।"


উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ সারাদিনের ক্লান্তি ভুলে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু এই ভেবে যে, ছাত্ররা পরিবর্তন চায়। আর এই পরিবর্তন আসবে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসে আমি সবচেয়ে বেশি যা দেখি, তা হলো ঐক্য। এখানে কোনো বিশেষ পরিচয়ের ভেদাভেদ নেই। সবাই একসাথে উন্নয়নের জন্য কাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে এই ঐক্য ও উন্নয়ন অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা।”

বক্তব্য প্রদানকালে, উপাচার্য এ হলের রিডিং রুমের জন্য দুটি এসি বরাদ্দের মৌখিক আশ্বাসও দিয়েছেন। 


জানা যায়, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র হারুন-অর-রশীদ লিমন রিডিং রুমের জন্য এসি কেনার টাকা দেন। এবং হলের মেডিসিন কর্ণারের জরুরি ওষুধ সরবরাহ করেন বেক্সিমকো ফার্মা। প্রতিবছর তারা একবার এসব জরুরি ওষুধ সরবরাহ করবেন বলে নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, ০৫ আগস্ট পরবর্তী শাহ আজিজুর রহমান হলের বর্তমান প্রশাসন কর্তৃক একাধিক শিক্ষার্থীবান্ধব সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এগুলো হলো:- হলে উন্নত মানের ইন্টারনেট সেবা চালু, প্রতিটি ব্লক ও ফ্লোরে পানির ফিল্টার স্থাপন, হলের সামনের অংশে সোডিয়াম লাইট স্থাপন, হল ডিবেটিং সোসাইটি ও খেলাধুলার জন্য আলাদা রুম বরাদ্দ, প্রতিটি ফ্লোরে ময়লার ঝুড়ি বসানো, শিক্ষার্থীদের জন্য এসি সুবিধাসহ আধুনিক রিডিং রুম, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মসজিদের জন্য বুকসেল্ফ, কারপেট ও প্রয়োজনীয় সামগ্রী এবং গণরুমে প্রশাসনিক নিয়ন্ত্রণ পূর্বক ফ্যান, টেবিল ও চৌকির সুবিধা প্রদান। এছাড়াও ক্যান্টিন, সেলুন, লন্ড্রি, মেডিসিন কর্নারের উদ্বোধন।

আরও খবর