‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ইবির খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেড় হাজার তালবীজ বপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেড় হাজার তালগাছের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরপাড়ে দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান, বিভাগের শিক্ষক ও শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এটিএম মিজানুর রহমান, ও বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক সেলিম রেজাসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। 



জানা যায়, বিভাগের ২০০০-০১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেড় হাজার তালবীজ বপনের উদ্যোগ নেন। তার এই উদ্যোগকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।


অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন বলেন, “এ কর্মসূচির উদ্যোক্তা আমাদের এক অ্যালামনাই। তিনি বিষয়টি নিয়ে আমাকে অনেক দিন ধরে অবগত করেছেন। সেই ধারাবাহিকতায় বিভাগে আলোচনা করে আজ এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বৃক্ষ তো সবাই রোপণ করে, তবে তালগাছ কিছুটা ব্যতিক্রম। এর পুষ্টিগুণ রয়েছে, যা আমরা অনেকেই জানি না। পাশাপাশি তালগাছ বজ্রনিরোধক হিসেবে কাজ করে, যা মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখে। আবার সীমানা প্রাচীরের ধারে, পুকুরপাড়ে কিংবা নিচু এলাকায় তালগাছ লাগালে তা পরিবেশ ও সৌন্দর্য-উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


এসময় বীজ অনুদান দেওয়া মাহফুজুর রহমান ভিডিও কলে সংযুক্ত হয়ে বলেন, "এটি আমাদের একটি সামাজিক কাজ। আমি মনে করি, সামাজিক কাজে অংশগ্রহণ করা সবার জন্যই একটি সৌভাগ্যের ব্যাপার। এই উদ্যোগটি শুধুমাত্র আমার নয়, এটি আমাদের সবার উদ্যোগ। আমি তখনই সবচেয়ে বেশি খুশি হব যখন প্রতিটি মানুষ এই উদ্যোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে এবং নিজেদের এলাকায় এটি বাস্তবায়ন করতে চাইবে। এখানে যারা বিভাগের বর্তমান শিক্ষার্থী আছেন, আপনাদের এই অবদান পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে এখন বজ্রপাতে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে, সেখান থেকে আমাদেরকে এই গাছগুলো বাঁচাতে সাহায্য করবে বলে আমি মনে করি।"



বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, "আমাদের এই ক্যাম্পাসটি সবুজে ঘেরা, নয়নাভিরাম পরিবেশ এবং আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরেই গাছ-গাছালি এবং সবুজায়নের ক্ষেত্রে আমাদের স্থান। আমাদের ক্যাম্পাসের কিছু কিছু গাছ মরে গিয়েছে তদারকির অভাবে। চারা রোপণের সিজন প্রায় শেষের দিকে, তারপরও আমরা তালগাছের বীজ বপন করলাম। চারা রোপণ করলে বৃক্ষ থাকবে মানুষ থাকবে, পৃথিবী থাকবে, পরিবেশ সুন্দর হবে। আমাদের পরিবেশ দূষিত হচ্ছে গাড়ির কালো ধোঁয়া এবং ডিজেল, পেট্রোল ইত্যাদির ব্যবহারের কারণে সেটা থেকে আমরা কিছুটা মুক্তি পাবো এই সবুজ পরিবেশের কারণে। এই নয়নাভিরাম পরিবেশকে ধরে রাখার জন্য প্রত্যেকটি মানুষেরই গাছ লাগানো উচিত। তালগাছ বজ্রনিরোধক, গাছ যদি বাঁচে মানুষ বাঁচবে, পৃথিবী বাঁচবে। এই পৃথিবীকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ করে রাখা আমাদের গুরুদায়িত্ব। বিভাগের ২০০০-০১ সেশনের প্রাক্তন ছাত্র মাহফুজুর রহমান দেড় হাজার তালগাছের বীজ অনুদান দিয়েছেন। আশা করছি মাহফুজুর রহমান গাছ অনুদান দেওয়ার সিস্টেমটি সবসময় জারি রাখবেন সেই কামনা ও দোয়াই আল্লাহর কাছে করি।"

আরও খবর