‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাবিতে নারী শিক্ষার্থীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ইবিতে শিবিরের মানববন্ধন

ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের যৌনকর্মী বলে কটুক্তি, সারাদেশে নারী হেনস্তা ও ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন তারা।



মানববন্ধনে, 'জবাই স্লোগান দিতো যারা, তারা এখন বাংলা ছাড়া', 'ধর্ষক আর স্বৈরাচার মিলেমিশে একাকার', 'ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না',  'চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'দায়  চাপানোর রাজনীতি, চলবে না চলবে না',  'নারী হেনস্থা বন্ধ কর, নারীর সম্মান নিশ্চিত করো', 'শিবিরের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।


এসময় ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ইউসুব আলী, আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক হাসানুল বান্না অলি, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, "৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা দেখেছি একটি দল এই দেশটাকে তাদের নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। এই মনে করে তারা অনবরত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে চলেছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ৯১ জন নারী শিক্ষার্থীকে 'যৌনকর্মী' আখ্যা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতের মিল না হওয়ায় নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সারাদেশে সংগঠিত চাঁদাবাজি, ধর্ষণসহ সকল অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”


তিনি আরও বলেন, "আমরা লক্ষ্য করছি ছাত্রদলের কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত সবাই ছাত্র-শিবিরের পিছনে উঠে পড়ে লেগেছে। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের সাথে সুর মিলিয়ে বলতে চাই ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আপনাদের যদি কোন কর্মসূচি না থাকে, আমাদের বলুন আমরা কর্মসূচি তৈরি করে দেবো। আপনারা নিজস্ব কর্মসূচিতে ফিরে এসে আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে আসুন। ছাত্রদের কল্যাণের জন্য কাজ করুন। বর্তমান যে সময় এটা আদর্শিক লড়াইয়ের সময়, এটা পেশি শক্তির লড়াইয়ের কোন সময় নয়।"


ছাত্রদলকে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, "তারা স্লোগান দিচ্ছে  'একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর।' তাদেরকে স্মরণ করে দিতে চাই এই স্লোগান যারা দিয়েছিল তারা আজকে দেশ ছাড়া। তারা যদি এ ধরনের স্লোগান দিতে থাকে তো তাদেরকেও একই পরিণতি বরণ করতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটি সহাবস্থানের ছাত্র রাজনীতি চেয়েছিলাম, যেখানে পরস্পর ভাই ভাই হিসেবে রাজনীতি হবে, বিদ্বেষ পোষণ করা হবে না। কিন্তু এখন যারা পেশীশক্তি ব্যবহার করছে, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই-সাধারণ ছাত্র সমাজ এই পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দিবে।"

আরও খবর