বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবি শিক্ষার্থীর ধর্ম অবমাননাকর পোস্ট: সনাতনী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতনী (হিন্দু) ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।


জানা যায়, ৫ আগস্ট ২০২৫ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইবিয়ান পরিবার’ নামক গ্রুপে এক পোস্টে আল হাদীস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন ইসলাম শ্রীমদ্ভাগবত গীতা ও সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ সনাতনী শিক্ষার্থীদের। এতে ক্ষোভে ফেটে পড়েন তারা।


এ ঘটনায় ৬ আগস্ট দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সনাতনী শিক্ষার্থীরা। তারা অভিযোগপত্রে উল্লেখ করেন, “এই ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও সহনশীল পরিবেশকে বিনষ্ট করে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী।”


এর আগে বেলা সাড়ে ১২টায় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। সেখানে বক্তারা বলেন, "আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। ২৪ এর গণআন্দোলনের দাবি ছিল, একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন। আমরা সবাইকে নিয়ে, সকল ধর্ম, বর্ণ, সকল পেশা, শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ব। আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে সরে এসে কিছু মানুষ একটি নির্দিষ্ট ধর্মকে অবমাননা করেই যাচ্ছে। আপনারা অন্যদের ধর্মকে নিয়ে কটূক্তি কেন করেন? আমরা এই কটূক্তিকারী যে ছেলেটি ও তার পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা আছে, প্রত্যেকের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চাই।"


এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

আরও খবর