বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্টারী প্রদর্শন

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই আন্দোলন’ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারী) প্রদর্শনী। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।


অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, আইআইইআর এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক, ইবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস. এম. সুইটসহ সাধারণ শিক্ষার্থী।


প্রদর্শনী শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের ডকুমেন্টারীতে প্রদর্শিত ছবিগুলো আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস। আমরা একদিন থাকবো না, কিন্তু এই ছবি আমাদের আত্মায় থেকে যাবে। আমাদের হৃদয়ের আর্কাইভের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এটি চিরকাল সংরক্ষিত থাকবে।”


তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট-স্বৈরাচারকে উৎপাটিত করতে যে বিপ্লব হয়েছিল, তাতে বাংলাদেশের ছাত্র সমাজ বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসের গর্ব। এটি আমাদের আদর্শ, আমাদের প্রেরণা। জুলাই-আগস্ট বিপ্লব হলো আগামী দিনের চলার পথের দিকনির্দেশক।”

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেব না। আমরা চাই নির্বাচিত সরকার দ্বারা শাসিত একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।”

আরও খবর