শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কুষ্টিয়ার শহীদ সাব্বিরের কবর জিয়ারত ইবির বৈষম্য বিরোধীদের

ইবি প্রতিনিধি:

জুলাই অভ্যুল্থানের কুষ্টিয়া জেলার অন্যতম শহীদ সাব্বির আহম্মেদের কবর জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতা-কর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে শহীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন তারা।


এসময় উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক তানভির মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রব্বানীসহ কয়েকজন নেতা ও কর্মী।

নেতৃবৃন্দরা কবর জিয়ারত পরবর্তী শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে শহীদ সাব্বিরের মা বলেন, 'সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসতিছিলো। আমি তো জানতিছিলাম না আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে যাসসে। পরে বিকালের দিকে একজন আসে আমাক কইলো সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিত মারা গেছে।'

এসময় তিনি আরো বলেন, "অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না"।

উল্লেখ্য শহীদ সাব্বির আহম্মেদ ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে মারা যান।

আরও খবর