বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবির চারুকলা বিভাগের ভর্তি বিষয়ক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ১০০ নম্বরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার  (২৭ জুন) বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলা ভবনের দুটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক  ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান প্রমূখ। 


চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, আজকে আমাদের মোট পরীক্ষার্থী ছিল ৭৬৪ জন। এর মধ্যে উপস্থিত ১৮০ জন। তো প্রতিবারের মতোই এবারও আমাদের উপস্থিতির হার কম। এটা অনেক কম। কিন্তু অন্যান্য বারের চেয়ে এবারে বেশি এবং ছেলেরা যেভাবে পরীক্ষা দিচ্ছে, যেভাবে প্রশ্ন লিখছে, তাতে আমরা আশা করছি যে বিভাগের কোনো সংকট থাকবে না। আর আমরা নতুন মানুষ, অভিজ্ঞতা কম। এই হিসাবে আমাদের ছোটখাটো ত্রুটি থাকতে পারে। কিন্তু বড় ধরনের কোনো ত্রুটি, ছাত্রদের কোনো অভিযোগ আমাদের কানে এখনো পৌঁছে নি। আমাদের সকল সহকর্মী যারা আমাদেরকে হেল্প করেছেন, তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে হেল্প করেছেন। ভিজিল্যান্স টিম এসেছেন সবাই প্রায়, সিনিয়র প্রফেসর কয়েকজন এসেছেন। ভাইস-চ্যান্সেলর স্যারের যারা সতীর্থ এবং সহকর্মী তার প্রশাসনিক যারা সবাই এসেছেন। সন্তোষ প্রকাশ করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। ফাইন আর্টস তার প্রতিষ্ঠাকে আরও সংহত করবে।


কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ  বলেন, সুশৃঙ্খলভাবে গুচ্ছের ২০২৪-২৫ সেশনের পরীক্ষার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে। আমরা আশা করি, এর মাধ্যমে ভালো শিক্ষার্থীদের উঠিয়ে নিয়ে আসতে পারব।


পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে জানতে চাইলে মানসম্মত প্রশ্ন হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা।

আরও খবর