বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবিতে Tech Career & web development শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) Tech career & web development শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে BASIS Student's Forum IU Chapter এ অনুষ্ঠানের আয়োজন করে। 


অনুষ্ঠানে  BASIS students' Forum এর মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: আলমগীর হোসাইন। এ ছাড়া উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সাধারণ সদস্যসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো: মুহিবুর রহমান তন্ময় ও আয়েশা সিদ্দিকা খুশির যৌথ সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে ছিলেন প্রোগ্রামিং হিরোর চিফ অপারেটিং অফিসার আব্দুর রাকিব। সেখানে তিনি প্রোগ্রামিং ও ক্যারিয়ার বিষয়ক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান বলেন, "বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর একটা অঙ্গসংগঠন বলতে পারো, সেটা হলো বেসিস স্টুডেন্ট ফোরাম আইইউ চ্যাপ্টার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিতে একটা নেটওয়ার্ক গড়তে যাচ্ছি। আগে বিভিন্ন সফটওয়্যার বা নেটওয়ার্কিং বা অন্যান্য যে কোর্সগুলো ছিলো, আমরা ঢাকা যেয়ে করতাম। সেগুলো যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয়েই করা হয়, করা যায়, সেরকম চিন্তাভাবনা থেকেই এই আইইউ চ্যাপ্টারের যাত্রা শুরু। আজকের সেমিনারে ঢাকা থেকে আগত প্রোগ্রামিং হিরোর সিওও আব্দুর রাকিবসহ তার টিমে যারা আছে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একটা প্রযুক্তি খাতে ক্যারিয়ার করার জন্য শুধু যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হতে হবে এমন না। এখানে ৩৬ টা বিভাগ আছে। ৩৬ টা বিভাগের যে কেউ এখানে ক্যারিয়ার গড়তে পারে। সেজন্য আমি মনে করি, এই বেসিস স্টুডেন্ট ফোরাম আইইউ চ্যাপ্টার হবে তোমাদের টেকনোলজিক্যাল নলেজ বৃদ্ধি করার একটা মাধ্যম।"

আরও খবর