ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ এর আমন্ত্রণে তিনি সেখানে পরিদর্শনে যান। এসময় শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ এর সাথে এক বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মাঝে উচ্চতর শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, উচ্চতর যথা- এমফিল ও পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ, বিজ্ঞান শিক্ষা, পার্সী ভাষা কোর্স চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া সেখানে দ্রুততম সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি MOU স্বাক্ষরের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
বৈঠকে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, উভয় বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করতে পারলে শিক্ষা-সংস্কৃতি গবেষণা উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক স্থাপিত হবে।
উল্লেখ্য, আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইউ) একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত। শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল রয়েছে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে খুবই কাছাকাছি পর্যায়ের মিল রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (মহিলা পণ্ডিতসহ) ইসলামি শিক্ষা প্রদান করছে।
৩০৯ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৪২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৪৩ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪৬ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৫৩ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৫৬ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৫৮ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৫৯ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে