বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উপর নজর রাখতে ভিসির কার্যালয়ের করিডোরে ক্যামেরা স্বাপনের চেষ্টা  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী'র।

জানা যায়, ইবির প্রো-ভিসি ড. এম এয়াকুব আলীর নির্দেশে ক্যামেরা লাগানোর কাজ করেন কুষ্টিয়ার ইউনিক কম্পিউটার নামের এক বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রশাসনিক কর্মকর্তা জে এম ইলিয়াসের সহায়তায় কুষ্টিয়ার ইউনিক কম্পিউটারের মাধ্যমে এই ক্যামেরা লাগালোর কাজ করেন প্রো-ভিসি।


আরও জানা যায়, জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ক্যামেরাগুলো ভেঙে দেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী এসব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন। গত মঙ্গলবার (১৩ মে) প্রশাসনিক ভবনের দুই গেট ও ভিসির কার্যালয়ে করিডোরে সহ মোট ৮টি ক্যামেরা স্থাপন করে নেন তিনি। ভিসির অফিসের উপর নজর রাখতে ভিসির করিডোরে এ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন বলে জানায় সংশ্লিষ্টরা। পরে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানতে পেরে এসব ক্যামেরা খুলে ফেলতে নির্দেশ দিলে পরেরদিন  এসব ক্যামেরা খুলে ফেলেন অপারেটররা।


সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়োজিত তুষার বলেন, 'কাল লাগিয়ে আজকে সকালে বিল নিতে এসে খুলে ফেলছি।'

খুলে নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, 'প্রো-ভিসি স্যার আমাকে বলেছিলো যে, দেখো ভিসি স্যারের ঐ জায়গায় অনেক ঝামেলা হয়, আমি অফিসে যেতে যেতে দেরি হয়। এজন্য মাঝে মাঝে রাগারাগি করে। তুমি ঐ জায়গায় একটা ক্যামেরা দিয়ে দাও,  যাতে কোনো সমস্যা হলে আমি দ্রুত যেতে পারি। তো স্যারের অফিস টাইম শেষ হয়ে যায়। আমি পরে এক ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলি। ক্যামেরাগুলোর কানেকশন প্রোভিসির স্যারের অফিসে করা হয়। সব মিলিয়ে ক্যামেরা লাগানো হয়েছে ৮টা। আগের ছিলো তিনটা, আর নতুন আনা হইছে পাঁচটা। এর মধ্যে প্রোভিসি স্যারের রুমে দুইটা, তার পিএসের রুমে একটা ও করিডোরে একটা, সিঁড়িতে একটা,  ভিসির দরজার সামনে একটা ও  প্রশাসন ভবনের সামনে ও পিছনে দুই গেইটে দুইটা লাগানো হইছে। পরে বিল আনতে গেলে ভিসি স্যার ডেকে নিয়ে রাগারাগি করে ক্যামেরা খুলে ফেলতে বলেন। আমি সেসব খুলে ফেলি।'


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: শাহজাহান আলী বলেন, 'প্রো-ভিসি স্যারের তো ডিমান্ড ছিলো। সেটাও অনেক দিন আগের। তার জন্য আমাদেরকে ফাইল পাঠাইছিলো। ঐ ফাইল এখনো চলমান আছে। তারপরে ভিসি স্যার ওনার নিজেদের প্রয়োজন মনে করে উনি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে আর একটা বিষয় আমি শুনেছি, সে বিষয়ে আমিও কনফার্ম না। শুনেছি, প্রো-ভিসি স্যারও প্রয়োজন মনে করে ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন।'


ক্যামেরা লাগানোর বিষয়ে উপাচার্যের পিএস গোলাম মাহফুজ মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি বলেন,' এ বিষয়ে আমি কিছু জানি না'। উল্লেখ্য, উপাচার্যের কার্যালয়ের করিডোরের নিকটে একান্ত সচিব গোলাম মাহফুজ মঞ্জুর কক্ষ অবস্থিত।


এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: শাহিনুজ্জামানকে প্রশ্ন করলে তিনি বলেন, 'এ বিষয় আইসিটি সেলের পরিচালকই ভালো বলতে পারবেন।'


এ বিষয়ে জানতে চাইলে প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, 'যারা কাজ করেছে তারা বুঝতে ভুল করেছে। আমি তাদের বলেছি তিন তলার সিঁড়িতে একটা লাগাতে যেটার কানেকশন থাকবে আমার রুমে। আর ভিসি স্যারের রুমের সামনের ক্যামেরার কানেকশন থাকবে ভিসি স্যারের রুমে।' 


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরও খবর