বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবিতে ল' অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটির উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পেইন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল' অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটির উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত। ক্যাম্পেইনে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন' বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় এ ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান। সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম। আরও উপস্থিত ছিলেন কয়েক শতাধিক শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: হাবিবুর রহমান বলেন, এমন আয়োজন তরুণ ও যুবসমাজের মাঝে আইনী বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হতে সহায়তা করে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিও প্রয়োজন। আর এই উন্নতি সাধনে এমন আয়োজনের বিকল্প নেই। 


সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম বলেন, সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকের আইন জানা ও মানা জরুরী। এছাড়াও সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা এবং মাদকাসক্ত প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার জন্য তরুণ সমাজের সচেতনতা অতি জরুরি। তাই তরুণ শিক্ষার্থীদের মাঝে এর পরিণাম ও ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই এই আয়োজন।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের মাঝে নারী ও শিশু নির্যাতন ও এর প্রতিকার, শাস্তি, ভয়াবহতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ এবং এর শাস্তি বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইনী বিষয়ে সচেতনতায় উদ্বুদ্ধ করতে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে সংগঠনটি।  

উল্লেখ্য, ল' অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সকল স্তরে আইনী সচেতনতায় কাজ করে যাচ্ছে।

আরও খবর