বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

৫ম বারের মতো সেরা শাখা নির্বাচিত ইবি লেখক ফোরাম

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2024 10:37:42 am


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠা পরবর্তী একটানা ৫ম বারের মত সেরা শাখা নির্বাচিত হয়েছে। 


২২ সেপ্টেম্বর, ২০২৪ (রবিবার) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি- মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক- এস এ এইচ ওয়ালিউল্লাহ এক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে সেরা শাখা ঘোষণা করেন। 


এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মিজানুর রহমান মিজান কে বর্ষসেরা লেখক ঘোষণা করেন। 






ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখির পাশাপাশি তরুণ লেখকদের লেখায় উদ্বুদ্ধ করা, বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক চর্চার কাজে জোর দিয়ে পরপর ৫ম বারের মতো কেন্দ্রীয়ভাবে সেরা শাখা নির্বাচিত হয়। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি আবু তালহা আকাশ বলেন, 'ইবি শাখা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে অবিরাম এগিয়ে চলছে। প্রতিষ্ঠা পরবর্তী ৫বার সেরা শাখার গৌরব অর্জনে সম্মানিত উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী পর্ষদ, সদস্য সহযোগী সদস্য শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুনদের হাত ধরে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি।'


উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ইবি শাখা। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার, কর্মশালা ও লেখক সম্মেলনের আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও খবর