ঐতিহ্যবাহী ঢাকা কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা কলেজস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি আগামী এক বছরের জন্য কমিটি গঠন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করেছে ।
গতকাল (বুধবার) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাব্বি হাসান শাওন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান হৃদয় ।
তাছাড়া উক্ত কমিটিতে কলেজটির বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছাত্রদের থেকে পাঁচ জন সহ সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, চার জন সাংগঠনিক সম্পাদক এবং একজন করে প্রচার সম্পাদক,দপ্তর সম্পাদক ও উপ দপ্তর সম্পাদক নির্বাচন করা হয়েছে । উক্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে নির্দেশনা দেওয়া হয় ।
৩৪০ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০৩ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৫৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৬১৮ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৪০ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৪৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৫১ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৫৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে