‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিমেল, সাধারণ সম্পাদক মেহেদী

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-10-2025 09:32:04 am

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান হিমেল সভাপতি এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।


গতকাল শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,"আগামী ০৭ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।"





নবনির্বাচিত কমিটির সভাপতি হাসিবুল হাসান হিমেল বলেন, "প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা কলেজ শাখার উপদেষ্টা ও নেতৃবৃন্দের প্রতি যারা আমার ওপর ভরসা করে দায়িত্ব প্রদান করেছেন। এই দায়িত্বটা আমার কাছে আমানত স্বরুপ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ঢাকা কলেজ শাখার পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে সামনের দিকে নিয়ে যেতে এবং নতুন দিগন্তের উন্মোচন করতে। সবশেষে এই ফোরামের সাথে যুক্ত সকালের কাছে দোয়া প্রার্থী।"


সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, "দায়িত্ব পাওয়ার মধ্যে আলাদা এক আনন্দ ও অনুভূতি আছে আর সেই দায়িত্ব যদি হয় বুদ্ধিবৃত্তিক সংগঠনের তাহলে আনন্দের পরিমান কয়েক গুণে বেড়ে যায়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব যথাযথ পালনের মধ্যে দিয়ে আমি আমার আনন্দের যাত্রাকে  বৃদ্ধি করতে চাই। সংগঠনের সকল কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে মানসিক ঐক্য গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ। কেননা কমিটির ভিতর ঐক্য না থাকলে দূরদর্শী পরিকল্পনা গুলো বাস্তবায়ন করা সম্ভব হয়না।"


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।


আরও খবর