ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

ঢাকা কলেজস্থ বগুড়া জেলা ছাত্র কল্যাণের কমিটি ঘোষণা

মো. আলী হাসানকে সভাপতি ও মো. আব্দুল্লাহ আল মিসবাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ঢাকা কলেজস্থ বগুড়ার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৮২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (১৪ অক্টোবর) সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থী উপদেষ্টাদের যৌথ অনুমোদন ও স্বাক্ষরে প্রেস রিলিজের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।


'শিক্ষা, ঐক্য ও প্রগতি' এ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠন ঢাকা কলেজস্থ বগুড়ার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজে আগত বগুড়ার শিক্ষার্থীদের কাউন্সেলিং, ভর্তি পরিক্ষার জন্য আগত শিক্ষার্থীদের আবাসন ব্যাবস্থা, হেল্পডেস্ক, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও বৃত্তিমূলক নানা ধরণের কার্যক্রমসহ শিক্ষা সফরের আয়োজন করে থাকে।


এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সদ্য সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী জনাব আলী আহসান বলেন, বগুড়ার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সর্বদা কাজ করবে এ সংগঠন, একে অপরের পাশে ভাতৃত্বের বন্ধনে সবাইকে নিয়ে কাজ করতে চাই। সদ্য প্রকাশিত এ কমিটির সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী জনাব মিসবাহুর রহমান ও তার বক্তব্যে নানামুখী শিক্ষামূলক বিভিন্ন আয়োজন ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও খবর