শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

অশ্লীলতা মুক্ত নাটক সিনেমা হওয়া উচিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 11:24:21 am

সংগৃহীত ছবি

◾মোঃ হেলাল উদ্দিন


টিভির পর্দা,ফেইসবুক,ইউটিউবে আমরা অসংখ্য নাটক সিনেমা দেখে থাকি।অনেক আগে থেকেই আমাদের দেশে নাটকের সংস্কৃতি চালু রয়েছে। নাটকের মধ্যে একটা দেশের সংস্কৃতিও প্রকাশ পায়। তাই নাটক হওয়া চাই অপসংস্কৃতি মুক্ত। 


আজকাল অনেক নাটক পরিচালকবৃন্দরা নাটকের নামে অপসংস্কৃতি, যৌনাচার, ভাষার বিকৃতি,,গালিগালাজ প্রমোটস করে থাকেন।এতে করে, আমাদের কোমলমতি শিশু কিশোররা প্রভাবিত হয়।ফলে অপসংস্কৃতির কার্যকলাপ ধারণ করে বড় হয়।




সংস্কৃতিকে মনে করা হয় জাতির দর্পণ।বিশ্বায়নের সাথে গাঁ ভাসিয়ে না দিয়ে নিজের সংস্কৃতিকে রক্ষা করা প্রয়োজন। নাটক বা সিনেমা থেকে ওপার বাংলার আর পশ্চিমা সংস্কৃতি বাদ দিয়ে সামাজিক নাটক ও সামাজিক সিনেমা তৈরী করা দরকার।


সামাজিক নাটক সিনেমাগুলো বাংলাদেশী মানুষজন পরিবারের সদস্যদের সাথে বসে উপভোগ করে।কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট,গার্লস স্কোয়াড নাটকসহ আরো কিছু নাটকে অপসংস্কৃতির বীজ বপন করা হয়েছে।তাই আমাদের সংস্কৃতি ও শিশু যুব সমাজকে রক্ষা করতে নাটক সিনেমা থেকে অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতি বাদ দিতে হবে।


বলা হয়ে থাকে কোনো জাতিকে ধব্বংস বা পঙ্গু করতে হলে তার সংস্কৃতি ধব্বংস করা দরকার। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সাথে সংস্কৃতি অতি গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের সংস্কৃতি রক্ষা করা প্রয়োজন। তাই অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতি প্রমোট করা নাটক সিনেমা বর্জনসহ দেশীয় সংস্কৃতির শুদ্ধ চর্চা করা জরুরী। তাহলে আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষা পাবে।সমাজে অপরাধের হার কমে আসবে।একক পরিবারের সংখ্যা কমে আসবে।


মোঃ হেলাল উদ্দিন 

শিক্ষার্থী ঢাকা কলেজ।



আরও খবর