শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার মাস সেরা লেখকদের তালিকা প্রকাশ

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-10-2022 03:06:54 pm

সংগৃহীত ছবি


আজ রবিবার (২ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ), ঢাকা কলেজ শাখার সেপ্টেম্বর মাসের সেরা লেখকদের তালিকা প্রকাশ করা হয়েছে । 



দৈনিক জাতীয় পত্রিকায় সদস্যদের প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সেরা লেখক নির্বাচন করেন বিচারকেরা । সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 



জানা যায় সেপ্টেম্বর মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন কলেজটির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী অমিত হাসান । দৈনিক যায়যায়দিন পত্রিকায় বর্তমান প্রেক্ষাপট ও ব্যাচেলরদের দুঃখ নিয়ে তাঁর লেখা একটি কলাম বিচারকদের কাছে সেরা বলে বিবেচিত হয় । তাছাড়া ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রুবেল আহমেদের শব্দ দূষণ নিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত একটি কলাম দ্বিতীয় এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী শেখ মো. আব্দুল্লাহর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত একটি কলাম তৃতীয় সেরা বলে নির্বাচিত হয় । 




নির্বাচিত সেরা লেখকদের অভিনন্দন জানিয়ে বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা একটি যৌথ বিবৃতি প্রদান করেন এবং ফোরামের সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন । উল্লেখ্য যে ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয় । 



আরও খবর