কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবি'র ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন নৃবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নৃবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোহন চক্রবর্তী।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় থিয়েটার কুবির কার্যালয়ে সংগঠনটির নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: সোহরাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন থিয়েটার কুবির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান ও সাবেক নাট্যকর্মী মিনহাজুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রাকিব, সাফায়িত সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান রহিম, রওনাক জাহান নীলা, সাংগঠনিক সম্পাদক গুলশান পারভীন সুইটি, সহ-সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন তপু, প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বী, অর্থ সম্পাদক দীপ চৌধুরী দীপ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহ সামিন সাদি, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা কামাল ইমরুজ, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক সাইদুল আলম, প্রপ্স ও কস্টিউম সম্পাদক বৃন্তি পালিত, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক ওয়াহিদ জামান।
এছাড়া এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারিন সুমাইয়া, উম্মে মারিয়া রিয়া, মো. নাঈম, কাজী ফাইজা মেহজাবিন, ইমদাদুল হক মিরন।
১৭০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১৯৪ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৯৯ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১৯৯ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০২ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
২০২ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে