ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি

রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে আনন্দলোক স্কুল প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের নিয়ে ‘পুষ্পায়ন’ কর্মসূচি।


শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত নানান কার্যক্রমের মাধ্যমে ‘পুষ্পায়ন’ কর্মসূচি পালন করা হয়।


এতে উপস্থিত ছিলেন আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা, রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লার রোটারিয়ানবৃন্দ, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দিনের শুরুতেই রোটারেক্ট সদস্যরা আনন্দলোক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শালবন বিহার পরিদর্শনে যান। সেখানে শালবন বিহারের স্থাপত্য, সাংস্কৃতিক ইতিহাস এবং পুরাতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।


বিকালে আনন্দলোক স্কুলের শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। গান, কবিতা, পিলো পাসিং, বল ছোড়া, বেলুন ফুলানোসহ নানা খেলায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।


রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন,

“পুষ্পায়ন আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়, এটি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই এলাকার মানুষ—এই মাটিই আমাদের বেড়ে ওঠার জায়গা। তাই এই অঞ্চলের শিশুদের জন্য কিছু করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। প্রতিটি শনিবার যখন আমরা শিশুদের পাশে দাঁড়াতে যাব, তখন শুধু রোটারেক্ট নয়, পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবো এটাই আমাদের গর্ব। আশা করি ‘পুষ্পায়ন’ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে, তাদের আত্মবিশ্বাস গড়ে দেবে এবং সামান্য হলেও তাদের ভবিষ্যতের পথে আলো জ্বালাবে। আমরা চাই আমাদের ছোট্ট এই উদ্যোগ এলাকার মানুষের জন্য একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।”


উল্লেখ্য, ‘পুষ্পায়ন’ কর্মসূচি আগামী ছয় মাসব্যাপী চলবে, যেখানে প্রতি সপ্তাহে একদিন রোটারেক্ট সদস্যরা আনন্দলোক স্কুলে গিয়ে শিশুদের জন্য শিক্ষাদান, নৈতিক শিক্ষা এবং উৎসাহমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

আরও খবর