লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ক্যান্সার আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা বাঁচতে চায়

বাঁচতে চায় ব্লাড ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।


পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ জ্বর ওঠার পর ২০২৫ সালের ৩ আগস্ট কুমিল্লার ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করাতে গেলে প্রভার শরীরে ETP-ALL (Early T-cell Precursor Acute Lymphoblastic Leukemia) নামের এক জটিল ধরনের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এই ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৩০ থেকে ৩৫ লাখ টাকা।যা প্রভার পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।


এদিকে মেয়েকে মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচাতে প্রভার বাবা হাবিবুর রহমান পাটোয়ারী ইতোমধ্যে অনেক টাকা ব্যয় করেছেন। এতদিন চিকিৎসা নিজেই চালিয়ে গেলেও বর্তমানে আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তা অব্যাহত রাখতে পারছেন না।


প্রভার বাবা হাবিবুর রহমান পাটোয়ারী বলেন, “আমার মেয়ে অত্যন্ত মিশুক, প্রাণবন্ত, মিষ্টভাষী ও মেধাবী। পড়াশোনায় সে সবসময় ভালো ফলাফল করেছে। বুয়েটে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিল। পরবর্তীতে সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে ভর্তি হয়। আজ আমার সেই মেয়ে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমি সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য সহায়তা কামনা করছি।”


সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক ইকবাল বলেন, “আমাদের বিভাগের মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সেমিস্টারেই ETP-ALL নামের জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বর্তমানে সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি প্রভা ও তার পরিবার এখন আমাদের সহযোগিতার অপেক্ষায় রয়েছে। তাই সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাই আসুন, আমরা সবাই মিলে প্রভার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের আশার আলো।”

সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ/নগদ/রকেট পার্সোনাল:01877877342 এছাড়াও ব্যাংক হিসাব: মো: শামীম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বোরহানউদ্দিন শাখা, ভোলা।হিসাব নং: 20500196700189816
আরও খবর