“তুমি যদি লেখক হতে চাও, তবে দুটি কাজ অবশ্যই করতে হবে: অনেক পড়তে হবে এবং অনেক লিখতে হবে। ”বিশ্ববিখ্যাত মার্কিন লেখক স্টিফেন কিং-এর এই কথাটি তরুণ লেখকদের জন্য দিকনির্দেশনা স্বরূপ। এমনই কিছু স্বপ্নবানদের মিলনমঞ্চ “তরুণ লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা”। সাহিত্যচর্চা মানুষের চিন্তাধারাকে প্রসারিত করে, আলোকিত করে এবং উজ্জীবিত করে।
এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ তরুণ লেখক ফোরামের শাখা হিসেবে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণদের মনের মেলবন্ধনে "তরুণ লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা"—একটি সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে কলমের ছোঁয়ায় প্রকাশিত হয় নতুন ভাবনার সেতুবন্ধন। ১৯ জুন ২০২৫ তরুণ লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ করবে।
ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একদিন নয়,এটি বছরব্যাপী সাহিত্যচর্চা,স্বপ্ন ও সৃজনশীলতার পথে এগিয়ে চলার সাক্ষী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান সদস্যদের ভাবনার কথা শুনছেন 'দৈনিক দেশচিত্রের' ক্যাম্পাস প্রতিনিধি বি এম ফয়সাল।
কলম, ক্যাম্পাস ও পরিবর্তনের প্রতিশ্রুতি
অনুভূতির আয়নায় আমার লেখক ফোরাম
আঠারো কোটির এই বাংলাদেশে লেখক ও পাঠকের সংখ্যা খুবই নগন্য। চতুর্থ শিল্প বিপ্লবের এইসময়ে প্রযুক্তির উৎকর্ষতার কারণে বই ও পত্রিকা পড়ার জনপ্রিয়তা যেমন কমেছে সেইসাথে তৈরী হচ্ছে না গুণী লেখক। ভ্লাদিমির নাবোকভ লেখক সম্পর্কে বলেন "একজন ভালো লেখক হলেন সেই, যিনি পাঠককে স্বপ্ন দেখান, বাস্তবতার চেয়েও উজ্জ্বল স্বপ্ন।" এই গুরত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেখালেখি বিষয়ক সংগঠন এই লেখক ফোরাম শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে কাজ করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে।এরই ফলাফল হিসেবে আমাদের সদস্যদের নিয়মিত পত্রিকায় কলাম, চিঠি ও ফিচার ইত্যাদির সাথে প্রতিবছর একুশে বইমেলায় বই প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি আজকের লেখক ফোরামের লেখকেরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। লেখকদের কাজ শুধু গল্প বলা নয়, তারা সমাজের দর্পণ, স্বপ্নদ্রষ্টা এবং ইতিহাসের সংরক্ষক। তাদের শব্দই কালকে অতিক্রম করে মহাকালে অমর হয়ে থাকে।
২১৮ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২২ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
২৩১ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
২৪৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২৪৭ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
২৪৭ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২৫০ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৫০ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে